somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি জঘন্য আইন - তীব্র প্রতিবাদ জানাই

২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার একদিকে তথ্য অধিকার আইন পাস করবে, অন্য দিকে তথ্য প্রবাহের টুটি চেপে ধরবে, তা তো হতে পারে না।
আজ পত্রিকায় পড়লাম টেরেস্ট্রিয়াল টেলিভিশন সম্প্রচার সুবিধা সংরক্ষণ আইন ২০০৯ নামে একটি জঘন্য আইনের কথা। এই আইন সম্পর্কে একটি কথা পরিস্কার হওয়া দরকার।
দেশে একমাত্র টেরেস্ট্রিয়াল সুবিধা আছে বিটিভির। বিটিভির নিজস্ব অর্থায়নে এই সুবিধা তৈরি হয়েছে। গত আওয়ামী সরকারের সময় বিটিভির এই নেটওয়ার্ক ব্যবহার করার সুবিধা পেয়েছিল একুশে টিভি। পরে বিএনপি সরকার এলে আমরা জানতে পারি, অবৈধভাবে একুশে টিভিকে এই সুবিধা দেয়া হয়েছিল। তবে তাদের লাইসেন্স জটিলতার সুযোগ নিয়ে বিএনপি একুশে টিভি বন্ধ করে দেয়। আইনী লড়াই শেষে একুশে টিভি বর্তমানে সম্প্রচারে। কিন্তু তাদের টেরেস্ট্রিয়াল সম্প্রচার সুবিধা আর ফিরে পায় নি।
বিটিভির টেরেস্ট্রিয়াল সুবিধা তাদের নিজের। সেটা অন্যকে ব্যবহার করতে দেবেন কি না এটা তাদের একান্ত ব্যাপার। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখেন।
কিন্তু কোন বেসরকারী টেলিভিশন চ্যানেল নিজস্ব অর্থায়নে টেরেস্ট্রিয়াল সুবিধা নিতে পারবেন না বলে আইনে যদি কোন ধারা থাকে সেটা মহা অন্যায়। স্যাটেলাইটের মাধ্যমে আমাদের বেসরকারী টেলিভিশনের সম্প্রচার সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। যে কোন টিভি দর্শক ডিস সংযোগ নিয়ে বেসরকারী টিভি দেখতে পারছেন। সুদূর আমেরিকা, বিট্রেন, মধ্যপ্রাচ্যের দর্শকারা এসব টিভি দেখতে পারছেন। দেখতে পারছেন আমাদের গাঁয়ের মানুয। যে সব এলাকায় ডিস ব্যবসা নাই সে সব এলাকার দর্শকরা এখনও বিটিভির বস্তাপচা অনুষ্ঠান দেখেন। তাদের কোন উপায় নাই।
বেসরকারী টিভিগুলো যদি মনে করে টেরেস্টিয়াল সুবিধা সৃষ্টি করলে তাদের ব্যবসার জন্য সুবিধা হবে, তবে তারা সেটা করতে পারে। কিন্তু কেউ বিনিয়োগ করার সামর্থ্য রাখলেও টেরেস্টিয়াল সুবিধা গ্রহণ করতে পারবেন না - এই রকম আইন অন্যায্য। তথ্য প্রবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে এমন যে কোন আইনই কালা-কানুন।
আরেকটি কথা, যে আওয়ামী লীগ বিটিভির টেরেস্ট্রিয়াল সুবিধা বেসরকারী টিভিকে দিয়েছিল, সেই আওয়ামী লীগই এখন কোন টিভি এই সুবিধা গ্রহণ করতে পারবে না বলছে। এটা চরম স্ববিরোধিতা। এই রকম চরম স্ব বিরোধিতার নিন্দা জানাই।
আসেন, আমরা এই অন্যায্য আইনের প্রতিবাদ করি।
Click This Link
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:৪৩
১৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×