somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্ধের দেশে কানাই রাজা হয় - ০৩

২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব

নতুন ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়াদি দেখভাল করার জন্য একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়। জারি করা হয় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ, ২০০৮ ।
সেনাবাহিনীর সহায়তায় বিশাল এক কর্মযজ্ঞের মাধ্যমে আমরা একটি ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র পাই।
এ ছাড়া গত তত্ত্বাবধায়ক সরকার প্রথমবারের মতো স্থানীয় সরকার বা উপজেলা কার্যকর করা উদ্যোগ নেয়। প্রথমে সিদ্ধান্ত হয় উপজেলা নির্বাচন আগে অনুষ্ঠিত হবে এবং পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তাদের ব্যক্তিগত লাভের আশায় কখনই স্থানীয় সরকার শক্তিশালী করতে চায় না। তারা সব সময় এমপিদের দ্বারা দেশটা কুক্ষিগত করে রাখতে চায়। এই ধারা থেকে দেশকে বের করে আনার জন্য তৎকালীন সরকার স্থানীয় সরকার এবং উপজেলাকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছিল। জারি করে স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ, ২০০৮ , স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ, ২০০৮ , স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ, ২০০৮ ও স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ ।
কেবলমাত্র দুর্নীতিকে জিইয়ে রাখার জন্য আমাদের দেশের কোন রাজনৈতিক সরকার কখনও স্থানীয় সরকার শক্তিশালী করতে চায়নি। গত বিএনপি জোট সরকার গ্রাম সরকার নামে একটি বিকল্প স্থানীয় সরকার প্রতিষ্ঠার চেষ্টা করে যা সংবিধান বিরোধী বলে উচ্চ আদালত পরবর্তীতে বাতিল করে দেয়। গ্রাম সরকার গঠনের নাম করে তাদের দলীয় লোকজন ব্যাপক দুর্নীতি ও লুটপাট করে।
কিন্তু তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় সরকার শক্তিশালী করার ইচ্ছা করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর চাপে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়। আগে জাতীয় নির্বাচন ও পরে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নেয়া হয়।
তাছাড়া গত তত্ত্বাবধায়ক সরকার যে কাজগুলো করেছে তার অনেকগুলো অনেক আগেই রাজনৈতিক দলগুলোর সরকারের করা উচিত ছিল। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা কিছু অধ্যাদেশ জারি করে। যেমন, স্বপ্রণোদিত তথ্যপ্রকাশ অধ্যাদেশ, ২০০৮ , তথ্য অধিকার অধ্যাদেশ, ২০০৮ , ভোক্তা-অধিকার সংরক্ষণ অধ্যাদেশ, ২০০৮ , ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০০৭ ।
(চলবে)
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০০৯ বিকাল ৩:৪৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

×