somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৌয়ের সাথে শালী ফ্রি

০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে গিয়েছিলাম এক ফাজিলের দোকানে। সামান্য কেনাকাটা করতে গিয়ে ফেঁসে গেলাম। যাই কিনতে যাই ও ব্যাটা খুঁজে খুঁজে আমার সামনে সেই জিনিসগুলো দেয়, যার সাথে ফ্রি অফার আছে।
যেমন আমি চাই একটা লাইফবয় লিকুইড রিফিল। ও ব্যাটা একটা আস্ত বোতল সামনে দিয়ে বলল, রিফিল ফ্রি।
শৌচকার্য সারার পর সামান্য একটু ব্যবহার করি। একটায় এক মাস যায়। এতগুলো নিয়ে কী করব ? তবুও সেলসম্যান জোরাজুরি করতে লাগল।
বিরক্ত হয়ে বললাম, নেবই না তোমার দোকান থেকে ?
সে আমার বিরক্তি গায়েই মাখল না। বলল, স্যার, ফ্রি ছাড়া কিছুই নিতে পারবেন না। যেই দিন কাল পড়ছে, একটার লগে একটা ধরায়া দিবোই।
পাশের দোকানদার টিপ্পনী কেটে বলে, হ, তুমার যেমন বৌয়ের সাথে শালী ফ্রি।
দপ করে নিভে যায় সেলসম্যানের হাসি। বুঝতে পারি সে ক্ষেপেছে পাশের দোকানীর প্রতি। এবার আমি মজা পাই, হাসতে হাসতে বেরিয়ে আসি দোকান থেকে।
সত্যি কথাই তো, এখন ফ্রির যুগ। একটা কিনলে আরেকটা ফ্রি। নৈতিকতার দিক থেকে এটা ঠিক নয়। কারণ ক্রেতা কিনতে যায় তার নিজ প্রয়োজনে। কোন লোভের কারণে নয়। তাই পণ্যের বাইরে ক্রেতাকে কোন অতিরিক্ত জিনিস দেয়া বেআইনী হওয়া উচিত।
অসুস্থ এই প্রতিযোগিতার বাজারে ফ্লাট কিনতে গেলে মিলছে ফ্রি টিভি ফ্রিজ, স্বর্ণের অলংকার। গুড়া দুধের সাথে সোনার চামচ। কতগুলো পণ্যের সাথে অনর্থক সোনার মোহর। আরও আরও অনেক ফ্রি পাওয়ার অফার।
এই ফ্রি কালচার আমাদের অনেকগুলো ক্ষতি করছে।
০১) ক্রেতাদের লোভ জাগিয়ে তোলা হচ্ছে। লোভের বশবর্তী হয়ে মানুষ পণ্য কিনছে। লোভ সব সময়ই খারাপ। এই ফ্রি অফার মানুষকে বিত্ত বৈভবের প্রতি লোভী বানাচ্ছে। এমনকি শিশুরাও এই লোভের সর্বগ্রাসী থাবা থেকে মুক্ত নয়।
০২) ফ্রির দিকে নজর থাকায় কম দামী পণ্য বেশি দামে কিনে ঠকছে ক্রেতা। মূলত ফ্রি বলে দেয়া হলেও মূল্যের সাথে ফ্রি জিনিসের দামও রেখে দিচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। ফলে পণ্যের দাম বেড়ে যাচ্ছে।
০৩) অপ্রয়োজনী ফ্রির দিকে নজর থাকায় পণ্যের গুণাগুণ বিচার করছে না ক্রেতারা। ফলে যেন তেন পণ্য গছানো যাচ্ছে ক্রেতার কাছে। ক্রেতারাও অন্ধের মতো কেবল ফ্রির দিকে নজর রেখে পণ্য কিনে যাচ্ছে।
০৪) ছোট ছোট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যাদের পুঁজি কম, তারা এই ফ্রি অফারের কাছে মার খাচ্ছে। তাদের পণ্য নিয়ে বাজারে দাঁড়াতেই পারছে না তারা। ফলে দেশীয় শিল্পের বিকাশ বন্ধ হয়ে যাচ্ছে। এক চেটিয়া বড় কোম্পানি ও বিদেশী কোম্পানির বাজারে পরিণত হয়েছে আমাদের দেশ।
০৫) আমার যতটুকু মনে পড়ে এ ধরনের ফ্রি অফার বেআইনী এ রকম একটা আইনও আছে। কিন্তু বাস্তবে এই আইন আর প্রয়োগ করা হয় না। যে যার মতো যা খুশি ফ্রি অফার দিয়ে প্রকাশ্যে ক্রেতাদের ঠকালেও দেখার কেউ নেই। ক্রেতা অধিকার বলে এই দেশে আসলে কিছু নাই।
যে ভাবে চলছে, তাতে করে বৌয়ের সাথে শালী ফ্রি পাওয়া গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। এই আজব দেশে সবই সম্ভব।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০৩
৩৮টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×