ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়া বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। কিন্তু সরকার বাহাদুর এখনও নিজেই ডিজিটাল হইতে পারল না।
আমাদের সরকার বাহাদুরের একটা ওয়েব সাইট আছে। সেই ওয়েব সাইটের বেশির ভাগ অংশ অনড়। সেই যে কবে লেখা হইছিল, তারপর সেইটা আর বদলায় না। সামান্য কিছু অংশ বাংলায় লেখা, বেশির ভাগই ইংরেজিতে লেখা। পুরো ওয়েব সাইট কবে বাংলায় হবে কে জানে।
দেশে এখন সোয়াইন ফ্লু আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু সেই ওয়েব সাইটে সোয়াইন ফ্লু সম্পর্কে একটা কথাও লেখা নাই। এমনকি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সোয়াইন ফ্লু সংক্রান্ত কোন তথ্য নাই। আদ্যিকালের সেই সব তথ্য দিয়া ভরা এই ওয়েব সাইট। অথচ জনগণের জন্য সবচেয়ে দরকারী তথ্য থাকার কথা ছিল এই ওয়েব সাইটে।
সরকারী বিভিন্ন আদেশ ও নির্দেশনা দেয়ার কাজেও এই ওয়েব সাইট ব্যবহার করা যেত, কিন্তু বাস্তবে এই ওয়েব সাইট জরুরী কোন প্রয়োজন মেটাতে পারে না।
এই মুহূর্তে আমরা আশা করতেই পারি, কমপক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইটে সোয়াইন ফ্লু সম্পর্কে আপডেট তথ্য থাকবে এবং মানুষকে সতর্ক হওয়ার জন্য আহবান থাকবে। জনগণের কাজে না লাগলে এই ওয়েব সাইট কোনভাবেই ডিজিটাল বাংলাদেশ বানানোর সহযাত্রী হতে পারবে না।
এই সরকার তথ্য অধিকার আইন পাস করেছে। যেখানে তথ্যই নাই, সেখানে তথ্য অধিকার দিয়া কী হবে ?
বাংলাদেশ সরকারের অফিসিয়াল ওয়েব সাইট
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েব সাইট
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



