somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খিচুড়ি চ্যানেল আর নকল অনুষ্ঠান চাই না

০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে আরও কিছু টিভি চ্যানেলের অনুমোদন দেবে সরকার। ভালো খবর। কিন্তু লাভ কী ?
দেশে এখন ১১টি টিভি চ্যানেল, তবে একটা আরেকটার নকল। সবগুলি খিচুড়ি মার্কা চ্যানেল। নাটক, টক শো, সংবাদ, সিরিয়াল, ম্যাগাজিন ও অধুনা শুরু হওয়া রিয়েলিটি শো - এসব কিছুই আছে আমাদের চ্যানেলগুলোতে।
রিয়েলিটি শোগুলো সবই নকল। ভারতীয় চ্যানেলগুলো থেকে সরাসরি নকল করে নির্মিত হচ্ছে একাধিক অনুষ্ঠান। এক্ষেত্রে টিভি চ্যানেলগুলো ভারতীয় জি-বাংলা ও ইটিভিকে গুরু মনে করে। ওদের অনুষ্ঠানগুলো থেকে নির্দ্বিধায় নকল করা হয়। এ রকম নকল অনুষ্ঠান হল, ম্যারিডিয়ান ক্ষুদে গান রাজ, ক্লোজ আপ ওয়ান ইত্যাদি।
তাছাড়া একটি চ্যানেলে কোন অনুষ্ঠান জনপ্রিয় হলে অন্য চ্যানেলগুলো সেই আইডিয়া নকল করে প্রোগ্রাম বানাতে থাকে। যেমন : বাংলাদেশের প্রথম টিভি চ্যানেল ইটিভির সকল অনুষ্ঠান নকল করা হয়েছে দেদারসে। তাদের নিউজ, টক শো থেকে শুরু করে সব কিছুই পরবর্তীতে অনুসরণ করে গেছে অন্য টিভিগুলো।
ফলে টিভি চ্যানেল সংখ্যায় বাড়লেও বৈচিত্র্যে বাড়েনি। টিভির লোগো খেয়াল না করলে সব টিভিকে একই রকম মনে হয়। সবগুলো চ্যানেল খিচুড়ি মার্কা। নকলে ভরপুর।
বরং আমাদের দেশে চালু হতে পারত বিষয়ভিত্তিক টিভি চ্যানেল।
যেমন জি-সিনেমা, স্টার মুভিজ বা এইচবিওর মতো সিনেমাভিত্তিক চ্যানেল, বিবিসি, সিএনএন এর মতো নিউজভিত্তিক চ্যানেল, এমটিভির মতো মিউজিকভিত্তিক চ্যানেল, জি-টিভি বা স্টার প্লাসের মতো নাটক বা সিরিয়ালভিত্তিক চ্যানেল, টেনস্পোর্টস বা ইএসপিএন এর মতো স্পোর্টস চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফিকের মতো পরিবেশভিত্তিক চ্যানেল এবং কার্টুন টিভি চ্যানেল । কিন্তু কেন যেন সেটা হয় নি। আমার কাছে মনে হয়, আমাদের টেলিভিশন সংশ্লিষ্ট লোকজনের নকল প্রবণতা এ জন্য দায়ী।
আমাদের দেশে বিষয়ভিত্তিক কেবল একটি চ্যানেল আছে , সেটা ইসলামিক টিভি।
আমার মনে হয়, এখন বিষয়ভিত্তিক চ্যানেল অনুমোদন দেয়ার সময় এসেছে। সেই টিভিগুলো আর খিচুড়ি হবে না, একটি নির্দিষ্ট বিষয়ভিত্তিক টিভি চ্যানেল হবে।
আর সরকার নাকি নীতিমালাও করবে। সেই নীতিমালায় অবশ্যই একটা কঠোর নীতি থাকা দরকার। কোন দেশী বা বিদেশী চ্যানেল থেকে অনুকরণ করে নকল অনুষ্ঠান নির্মাণ করা যাবে না। সেটা বেআইনী। তবেই ভবিষ্যতে টিভি চ্যানেলগুলোর মান বাড়বে এবং সৃজনশীল অনুষ্ঠান দেখতে পাবে দর্শক।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১২
২৫টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×