somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই কেবল স্টার বানাতে চায়, শিল্পী বানাতে চায় না কেউ

০৭ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধুর একটা কালচারাল একাডেমি আছে। সেখানে শিশুদের নাচ ও গান শেখানো হয়। আমার বন্ধুটি খুবই পরিশ্রমী। সে নিজে নাচ শেখায় শিশুদের।
প্রথম দিকে তার প্রতিষ্ঠান ভালো চললেও পরবর্তীতে তার প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী কমে যায়। সে তার প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে হিসসিম খায়। পরে ছাত্র-ছাত্রীদের নিয়ে চলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে অভিভাবকদের। অভিভাবকরা যা জানায়, তাতে তার ব্যবসায়িক বুদ্ধি খুলে যায়।
তার ছাত্র-ছাত্রীরা আরেকটি কালচারাল একাডেমিতে চলে যাচ্ছে। কারণ কী ? কারণ ওই কালচারাল একাডেমির সঙ্গে একটি টেলিভিশন চ্যানেলের ভালো সম্পর্ক আছে এবং তারা নাচ-গান ভালো মতো শিখুক বা না শিখুক অল্প কিছু দিনের মধ্যে সেই চ্যানেলের অনুষ্ঠানে তাদের দেখা যায়। ফলে সেই প্রতিষ্ঠানের দিকে ছুটছে সবাই।
কালচারাল একাডেমি খুললে যে টিভি চ্যানেলের সঙ্গে ভাব রাখতে হবে এই চিন্তা আমার বন্ধুর মাথায় আসে নি। সে চেয়েছিল কিছু শিল্পী তৈরি করতে, স্টার নয়। কিন্তু অভিভাবকদের চাপে এবং ব্যবসায়িকভাবে মার খাওয়ার ফলে সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়।
আমার বন্ধুটি বাধ্য হয়ে অন্য আরেকটি চ্যানেলের সঙ্গে ভাব করে। শিশুদের নাচের ও গানের ম্যাগাজিন অনুষ্ঠান বানায়। আগে যেই অভিভাবকরা তার প্রতিষ্ঠানের বেতন ঠিক মতো পরিশোধ করত না, তারাই এখন সেই অনুষ্ঠান বানানোর খরচ বাবদ দেদার টাকা দেয় তাকে। অনুষ্ঠান বানানোর পরও তার হাতে নগদ কিছু টাকা থেকে যায়। এখন তার কালচারাল একাডেমিতে নাচ-গান শেখানো লাটে উঠেছে। প্রতিমাসে ম্যাগাজিন অনুষ্ঠান বানানোই তার মূল পেশায় পরিণত হয়েছে।

সবাই স্টার বানাতে চায়, শিল্পী নয় :
নাচ ও গান শিখে শিল্পী হওয়া সত্যি কঠিন। গুণী শিল্পী হতে গেলে দীর্ঘদিন লেগে থাকতে হয়। প্রতিনিয়ত চর্চা করে নিজেকে গুণী হিসেবে তৈরি করতে হয়। কঠোর পরিশ্রম করে গুণ অর্জন করে নিতে হয় ।
কিন্তু এখনকার অভিভাবকদের সেই সময় নাই, ইচ্ছাও নাই। তারা চায় তাদের সন্তানদের চেহারা টেলিভিশনে দেখাতে। সে শিল্পী হোক বা না হোক, স্টার হলেই হল। তাকে টিভিতে দেখা গেলেই হল। অভিভাবক মহোদয়/মহোদয়া সেই অনুষ্ঠান সম্প্রচারিত হওয়ার সময় তার পরিচিত সবাইকে ফোন করে করে বলতে থাকে, তার সন্তানকে টিভিতে দেখাচ্ছে। যেন টিভিতে দেখানোই মানে হল সে বড় শিল্পী।
অভিভাবকদের এই মানসিকতার জন্য অনেক অনেক নতুন কুঁড়ি পরবর্তীকালে হারিয়ে যায়, আর শিল্পী হতে পারে না। অল্প বয়সের সেই অনর্থক খ্যাতি শিশুটির মাথা গুলিয়ে দেয়, সে নিজেকে বিশাল বড় শিল্পী বলে ভাবতে শুরু করে। সে ভেবে নেয়, তার আর চর্চা করা দরকার নাই। ফলে তার চর্চায় ঘাটতি দেখা দেয় এবং অহংকারী হয়ে ওঠে সে। এভাবেই অকালে মারা যায় একটি সম্ভাবনার।
অথচ একটু ধৈর্য ধরে চর্চা করে গেলে তার সেই সন্তানটিই হয়তো গুণী শিল্পী হতে পারত।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:০৮
১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Narrative warfare এর যুগে আপনাকে স্বাগতম

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই মার্চ, ২০২৬ রাত ৮:৩২


২০২৫ সালের মে মাসে যখন ভারত পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ছুড়ল, তখন দিল্লির একটি প্রেস কনফারেন্স রুমে দাঁড়িয়ে ছিলেন দুজন নারী সামরিক কর্মকর্তা। একজন হিন্দু, একজন মুসলিম। ক্যামেরার সামনে তারা কাঁধে... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধে কেউ হারে না

লিখেছেন কাছের-মানুষ, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩০


বেশ কয়েক বছর দেশে যাই না, এবার ভাবছিলাম দেশে গিয়ে ঘুরে আসব! সামারে আমাদের ছুটি থাকে লম্বা তিন মাস, কোন ক্লাস নেই। আমেরিকায় একাডেমিক লাইনে এটা... ...বাকিটুকু পড়ুন

ইরানের আকাশ প্রতিরক্ষা অলমোস্ট ধ্বংসের পথে | It's time for a new middle east B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:৪৬



আপনারা সবাই জানেন যে ইরানের পোষা সশস্ত্র গোষ্ঠীগুলো বছরের পর বছর ধরে পুরো মধ্যপ্রাচ্যে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে; মধ্যপ্রাচ্যের এমন কোন দেশ নেই যারা কোন না কোন ভাবে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ ও আমেরিকার ডলার সংকট

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৬ ই মার্চ, ২০২৬ দুপুর ২:২৩



মধ্যপ্রাচ্যেতে থাকা প্রচুর বাংলাদেশী আছেন যারা আট দশ বছরেও দেশে আসতে পারছেন না। করোনার কারণে অর্থনৈতিক ভাবে হাত পা ভেঙ্গে গিয়েছে। এরা স্ত্রী সন্তান রেখে বছরের পর বছর যুগের... ...বাকিটুকু পড়ুন

রমজান ২০২৬ এর সাত দিন ও আমার ইফতার প্লাটারস..... :) :) :)

লিখেছেন শায়মা, ০৬ ই মার্চ, ২০২৬ রাত ৮:৫১

সেই যবে থেকে আমি এই ব্লগে পদার্পন করেছিলাম তবে থেকেই আমি রোজা রমজানে আর কিছু না হোক আমার ক্রিয়েটিভিটির নানা রকম ইফতার ও তার রেসিপি দিয়ে আসছিলাম। কালের বিবর্তনে... ...বাকিটুকু পড়ুন

×