
একটা নতুন উদ্যোগ নিতে চাই।
আপনাদের জন্য একটা প্রশিক্ষণ আয়োজন করব।
সপ্তাহে ১ দিন ক্লাস।
যত দিন পর্যন্ত না শিখবেন তত দিন পর্যন্ত।
শেখার পর পেশাদার কাজ করার সুযোগ।
কিন্তু কাজটা হবে দলবদ্ধভাবে।
প্রশিক্ষণ হবে বিনা খরচে।
অথচ পেশাদার কাজ করলে পাবেন পারিশ্রমিক।
হবেন অংশীদার।
শর্ত একটাই। প্রমাণ করতে হবে নিজের যোগ্যতা।
যোগ্যতা প্রশিক্ষণ গ্রহণ করার আগ্রহের।
যোগ্যতা পেশাদার লেখার মতো মেধার।
যোগ্যতা নিয়মিত কাজ করার মতো পরিশ্রমের।
যোগ্যতা নতুন নতুন ধারণা নিয়ে খেলা করার।
যোগ্যতা দলবদ্ধ কাজ করার মানসিকতার।
আপনি আগ্রহী হলে যোগাযোগ করুন ইনবক্সে।
পাঠান নাম, ফোন নাম্বার এবং
আপনার যে কোন একটা গদ্য লেখা। ২০০ শব্দ।
বয়সের কোন বাধা নেই।
কিন্তু যারা প্রচুর সময় ও শ্রম দিতে পারবেন, তারাই আসুন।
প্রচুর সময় ও শ্রম লাগবে।
সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচিত
মাত্র ২০ জন প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।
শেষ পর্যন্ত যোগ্যতম ৫ জন টিকে থাকবেন।
হবেন পেশাদার চিত্রনাট্যকার।
আমরা বদলে দেব বাংলা নাটক সিনেমার গল্প।
কিভাবে লেখা পাঠাবেন :
লেখার শিরোনাম, আপনার নাম ও ফোন নাম্বারসহ ২০০ শব্দের একটা গদ্য লেখা মাইক্রোসফট ওয়ার্ডে লিখে অথবা পিডিএফ ফাইল করে আমাকে ইনবক্স করে দেন।
লেখা পাঠানোর শেষ তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০১৫
সাক্ষাৎকার গ্রহণ : মার্চ মাসের ৩টি শুক্রবার
কাজ শুরু : এপ্রিল মাসের প্রথম সপ্তাহ
ক্লাস হবে প্রতি শুক্রবার, বিকেল ৫টা থেকে রাত ৮টা।
প্রশিক্ষণ স্থান : জুম ইন, ৪০৪ দিলু রোড, মগবাজার, ঢাকা।
বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





