somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজম'দের হারিয়ে ফেলছি, সাথে আমাদের অবশিষ্ট মনুষত্বের তলানি টুকু

১৮ ই এপ্রিল, ২০১২ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের তোল-পার করা ঘটনা হল রেল মন্ত্রীর ঘুষের টাকার চালান ধরা পরা। সেটা পুরানো হয়ে গিয়েছে। সুসেগু যথারীতি চমকদার কথা শুনালেন, জানালেন বাংলাদেশে এটা (ঘুষ গ্রহন) স্বাভাবিক ঘটনা, অস্বীকার করলেন পদত্যাগে, দেখা করলেন মাননীয় প্রধান মন্ত্রীর সাথে। এর পর এসে বললেন আমি প্রধান মন্ত্রীর কাছে পদত্যাগের ইচ্ছা পোষন করেছি। পদত্যাগের ২৭ ঘণ্টার মধ্যে উনি সদর্পে সকল "ষড়যন্ত্রের" জাল ছিন্ন করে মন্ত্রী সভায় প্রত্যাবর্তন করলেন। সব মেনে নিলাম।
কিন্তু আজমের কি হবে। যে রেলমন্ত্রির এপিএসের গাড়ি চালাত। তাঁর মায়ের বিলাপ "আমার পোলাডা কই? ওরে আমার বুহে আইন্না দাও। ওর চাকরির দরকার নাই। আমি কেল ওর মুখটা এট্টু দেখতে চাই।"

আজ সুশিল সমাজের লোকেরা বানি বক্তিতা শেষ করেছেন। সুরঞ্জিত বাবুকে সাধু বাদ জানিয়েছেন উনার এমন সাহসী নির্লোভ নির্মোহ ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পুর্বক সবিনয়ে স্বেচ্ছায় মন্ত্রিত্ব বিষর্জনের জন্য; যদিও উনার ঘুষ গ্রহনের কোন প্রমান এখন ও হয় নাই (আমি নিশ্চিত করে বলছি কখনোই প্রমানিত হবে না) প্রধান মন্ত্রিকে ধন্যবাদ জানিয়েছেন উনার এমন তর দৃষ্টান্ত স্থাপনের জন্য যাতে পরবর্তিতে কেও এসে গভেষনা করতে পারে যে কত দেশ প্রেম থাকলে, দল-মতের এমন উর্ধে উঠে স্ব দলিয় মন্ত্রীকে দায়িত্ব থেকে অব্যাহতি নিতে বাধ্য করতে পারে।
কিন্তু গাড়ি চালক আজমের ব্যাপারে কেউ কিছু বলছে না কেন? তাঁর কি হবে। সে যদি বাংলাদেশের উজ্জ্বলতম রাজনীতি বিদের, ন্যায় পরায়ন, দেশ প্রেমিক সরকারী কর্ম- কর্তাদের নিষ্কলুস চরিত্রে কালিমা লেপন করে তাহলে তাঁর ফাঁসি কেউ দাবি করছেনা কেন?
কেন বলছেনা তাকে গুপ্ত হত্যা নয় প্রকাশ্যে জীবন্ত চামড়া খুলে নেওয়া উচিত।
কেন কোন বিচারক তাঁর নামে রুল জারি করছেনা?
কলাম লেখকদের কলমের কালি কি ফুরিয়ে গিয়েছে?
সুশীল ব্লগারদের হাতে কি কুষ্ট হয়েছে?

কিছু করুন, অন্তত যাতে বলতে পারেন আপনার অবস্থান থেকে আপনি সম্ভবের কিছু অংশ করেছেন।
সুশীলের বাসার বিদেশি কুত্তার বাচ্ছা হলে কলাম লেখে, তা হারিয়ে গেলে বিজ্ঞাপন দিয়ে থানায় জিডি করে। আর এই গাড়ি চালকের খবর নেই সাত দিন। কেউ কিছু বলছেনা। কেউ কিছু করছেনা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগের ফেরার জন্য কোনও পরাশক্তি নয় /।বাংলাদেশের সাধারণ মানুষ আর ইতিহাসের পাতাই যথেষ্ট॥

লিখেছেন ক্লোন রাফা, ০৫ ই জুন, ২০২৬ ভোর ৬:৩৬



মাহফুজ, তুমি বাংলাদেশের তরুণদের কাছে একজন বেঈমান। যে যে কারণে আওয়ামী লীগ ব‍্যাক করেছে বলছো প্রায় সবগুলান কারনই সত‍্য। তবে সবচাইতে বড় কারণটা মিস করে... ...বাকিটুকু পড়ুন

বাংলার সংগ্রামের ২০০ বছরের সংক্ষিপ্ত ইতিহাস ও তুলনা।

লিখেছেন মৌন পাঠক, ০৫ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৮

১৭৫৭ সালে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে বাংলায় ব্রিটিশ শাসনের সূচনা হয়। এরপর থেকে প্রথম ১০০ বছর ব্রিটিশদের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র সংগ্রাম মূলত বাংলাতেই হয়েছে। ১৮৩১ সালে তিতুমীরের 'বাঁশের কেল্লা' কিংবা... ...বাকিটুকু পড়ুন

সকল মানুষই খোদার প্রতিনিধি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৪০

আল্লাহ মানুষকে প্রতিনিধি বানিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। প্রতিটি মানুষই যদি আল্লাহর 'প্রতিনিধি' হয়ে থাকে, তাহলে কাদের কাছে এই প্রতিনিধিদের পাঠানো হয়েছে? এই পৃথিবীতে প্রথম দুইজন প্রতিনিধি ছিলেন - হযরত আদম... ...বাকিটুকু পড়ুন

সব মাছে গু খায় দোষ হয় ঘাউড়্যা মাছের

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫৯


হাসনাত আবদুল্লাহ। বাংলাদেশের ক্যাপ্টেন। জেনারেশন জেড আর আলফার চোখে তিনি একজন সুপারহিরো। মার্ভেলের ছবিতে যেমন একজন সাধারণ মানুষ হঠাৎ পোশাক পরে আকাশে উড়তে থাকে, হাসনাতও যেন সেরকমই—ধুলোমাখা বাস্তবতার মাঝে... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুন, ২০২৬ রাত ৯:৪৬

ফারাজা, প্রিয় কন্যা আমার-
আজকে বাংলা ২০শে 'জ্যৈষ্ঠ' ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের দিনটি হলো বুধবার। 'জ্যৈষ্ঠ' মাসের আরেক নাম হলো মধুমাস। এই মাসে আম, জাম লিচু, কাঠাল পাওয়া যায়। ফাজ্জা আম,... ...বাকিটুকু পড়ুন

×