somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

।। মা ।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিমন ভার্সিটির স্টুডেন্ট। সারাদিন কাটে ক্লাস,আড্ডা,পড়াশোনা আর ফেসবুক নিয়ে। আজ তার মেজাজটা চরম বিগড়ে আছে। আর মেজাজ খারাপ হবেই বা না কেন?
... মোবাইলটা ধরলেই শুরু হয় মা এর বকবকানি......... "ছেলেটা আমার সারাদিন মোবাইল নিয়ে পরে থাকে কেনো? কি আছে এটাতে? এতো মোবাইল টিপাটিপির কি দরকার?" এসব কথা শুনতে শুনতে আর ভালো লাগে না.......
আজ তাই মার সাথে রাগারাগি করে ঘর থেকে বেরিয়ে এসেছে। আসার সময় মা-কে বলে এসেছে আর ফিরবে না সে ঘরে ....মা অবশ্য বাধা দিয়েছিলো, কিন্তু তাতে কার কি? যেই ঘরে তার কোনো স্বাধীনতা নেই সেখানে সে ও নেই.........

ও এখন একটা পার্কে বসে আছে। পার্কটা মোটামুটি শান্ত। চারপাশে খুব একটা মানুষ জন নেই। দুপুরবেলা, তাই হয়তো.... যাক! বাঁচা গেলো, এইখানে তো আর কেউ ডিস্টার্ব করতে আসবে না.....

ভাবতে ভাবতেই 'অপেরা মিনি' তে ব্রাউজ করে ফেসবুক এ ঢুকলো। ইদানিং 'ভালোবাসার' গল্প পড়াটা একেবারে নেশা হয়ে গেছে.. আজও সে সেই রকমই একটা পেজ 'ভালোবাসাময় জীবন' এ ক্লিক করল। ক্লিক করতেই তার চোখে পড়লো ৫ মিনিট আগে পোস্ট করা একটা গল্প যার নাম ....'মা'।

দেখেই আবার মেজাজটা খারাপ হয়ে গেলো। যার জন্য ঘর ছেড়ে এখন সে এই পার্কে বসে আছে, আবার তিনি এসে হাজির। বলতে বলতেই শত অনিচছা সত্তেও গল্পটা পড়া শুরু করলো...........................

সরণ ঢাকার এক স্বনামধন্য স্কুলের ক্লাস ফোর এর ছাত্র। বাবা বিরাট ব্যবসায়ী। টাকা পয়সার ও তাই কোনো অভাব নেই। কিন্তু তবুও সরণ এর মনে শান্তি নেই। কারণটা, তার মা। সরণ তার মা কে হারিয়েছে সেই জন্মের সময়েই। তার বাবা অবশ্য তার জন্য আর একটা মা এনে দিয়েছেন। কিন্তু সরণ একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারে না। এই মা টা কেন তাকে আদর করে না??? তার ক্লাসমেটদের মায়েরা দেখি ওদেরকে কত্ত আদর দেয়!!! কত্ত কিছু কিনে দেয়!!! অথচ তার মা তো তাকে সব সময় শুধু শাসনই করে..কোনো দিনই তো কাছে ডাকে না। উল্টো কাছে গেলেই কুকুরের মতো দূরদূর করে তাড়িয়ে দেয়। সরণ এর কাছে সবচাইতে স্মরণীয় সময়টা হচ্ছে তার বাবা বাসায় থাকার সময়টা । কারণ, একমাত্র তার বাবার সামনে থাকলেই তার মা কেমন জানি হয়ে যায়!! তার ফ্রেন্ডরা যেই মায়ের গল্প শোনায় ঠিক সেই মায়ের মতো। ওর ছোট্ট মাথায় কিছুতেই ব্যাপারটা ঢুকে না। সে সব সময়ই ভাবে, ''আচ্ছা কেনো এমন হয়??'' তার ফ্রেন্ডদের থেকে শুনেছে তার মা নাকি সৎ মা। তাই এমন করে । আচ্ছা তার আপন মা থাকলে কেমন হতো? সব সময় সত্যিকারের আদর দিতো? যা এই মা দেয় না!!!!

সরণ এর প্রত্যেকটা দিন এখন কাটছে তার 'মা' এর অপেক্ষায়..............

গল্পটা পড়ার পর রিমন এর চোখ ছলছলিয়ে উঠে। এক মুহুর্তও দেরি না করে সে উঠে দাড়ায়। রিমন এখন হাঁটছে। গন্তব্য : তার বাসা । যেখানে অসীম মমতা নিয়ে অপেক্ষারত তার মা..........

সরণ এর মা না হয় মারা গেছে..কিন্তু,আমাদের যাদের মা আছে..তারা কেনো মা কে কষ্ট দিই?? একবার ভাবুন তো? সরণ এর জায়গায় আপনি হলে কি হতো?পারতেন সেই কষ্ট সহ্য করতে?
মা তো বকা ঝকা করেন আমাদেরই ভালোর জন্য.... তাই না?
চলুন না,আজ থেকে আমরা খুব ভালো সন্তান হয়ে যাই।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ রাত ১:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×