somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাক হাসিব ( প্রেমের অন্তঃষ্টি )

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুর্য পশ্চিম দিকে হেলে পড়েছে । হাসিব ও বসে আছে শান বাধানো পুকুর ঘাটে ঠিক সুর্যের দিকে মুখ করে । সুর্য তার শেষ শক্তিটুকুর উত্তম প্রয়োগ করতেছে । সুর্যের রশ্মি এসে পড়তেছে পুকুর জলে সেখান থেকে প্রতিফলিত হয়ে সরাসরি আঘাত করছে হাসিবের চশমা আবরনে ঢাকা ঘোলাটে চোখে । চশমার লেন্স পাওয়ার বেশি হবার কারনে সুর্যের তাপ বেশিই মনে হচ্ছে । সেই তার তাপে চোখ জ্বালা করছে । তারপরেও সে আনমনা হয়ে বসে আছে । তার দৃষ্টি কেবল পুকুর এর ঈষৎঢেউ এ দুলতে থাকা একটি কাগজের উপর । এটি ছিলো বিভার কাছে তার লেখা প্রথম প্রেম পত্র । কিছুক্ষন আগে বিভা এসেছিলো । এসে নিজ হাতে ছুড়ে ফেলে দিয়েছে হাসিবের দেওয়া সব উপহার । সব কিছু তলিয়ে গেলেও চিঠিখানা তলিয়ে যায় নি । বিভা এসে যে কথাগুলো হাসিব কে বলেছিলো তা শোনার জন্য হাসিব মানসিক ভাবে কখনোই প্রস্তুত ছিল না ।
- কেমন আছো বিভা ?
- ভালো । বিভা গোমড়া মুখে উত্তর দিলো, তার গালে কাজল মিশ্রিত মেক আপের দাগ থেকে স্পষ্ট বুঝা যাচ্ছে কিছুক্ষন অঝোড়ে কেদেছে ।
- কি যেন বলবে বলে ডাকলা ?
- আমার বিয়ে ।
- আমাকে দাওয়াত দিতে এসেছো । ( অন্যসব বারের মত এবারো ফাজলামো হিসেবেই নিয়েছে হাসিব )
- হাসিব আমি ঠাট্টা করছি না । এই বলে বিভা তার আঙ্গুলের মধ্যে থাকা এনগেজ মেন্ট রিংটি দেখালো ।
হঠাৎ করেই শ্যাম বর্ণ হাসিবের মুখটা ছাই বর্ণ হয়ে গেলো । প্রানপনে বলতে চাইলো একি বলছ বিভা !
কিন্তু তার মুখ দিয়ে একটা শব্দ ও বের হলো না ।
ওদিকে বিভা বলে যাচ্ছে
- হাসিব আমি জানি তুমি ভালো ছেলে । কিন্তু তোমার সাথে আমার বিয়ে হবার কোন চান্স নাই । কারন তুমি বেকার , শুধু বেকারই নও সাথে অসম্ভব রকমের অলস । তাই বাধ্য হয়ে আমি নিজেই এই সিদ্ধান্ত নিয়েছি । আশাকরি তুমি আমাকে ভূলে যেতে পারবা ।
হাসিব ভাবছে পরীর মত সুন্দর একটা মেয়ের ভেতর এত্ত কুটিলতা ! হাসিবের কাছে আমাজনের গাছের চেয়ে বিভার কুটিলতাকে বিশাল মনে হলো । সে নির্বাক হয়ে চেয়ে থাকলো বিভার দিকে ।
বিভা এক এক করে তার দিকে ছুড়ে দিলো হাসিবের দেওয়া সব উপহার । সেগুলো হাসিবের গা গড়িয়ে পড়ে গেলো পুকুরে । হাসিব চেয়ে আছে বিভার চোখের দিকে । আজ সে চোখে কোন ভালোবাসা নাই , আবার কোন রাগ বা ঘৃণাও নাই , নির্লিপ্ত ভাবে চেয়ে আছে ।
বিভা চলে গেলো । যাওয়ার সময় বলে শুধু বলে গেলো
- ভালো থেকো
প্রত্যেক বার বিভার সাথে দেখা হবার পর যাবার সময় বিভা বলত " আসি বাবুটা " আর হাসিব নির্বাক হয়ে ভালোবাসা এবং দুষ্টুমি মিশ্রিত হাসি দিতো । হাসিব আজকেও নির্বাক , শুধু তার চোখ আজকে কথা বলছে না ।
বিভা যখন চলে গেলো তখন বিকেল হবার উপক্রম আর এখন সন্ধ্যা হবার উপক্রম । হাসিব এখন ঠিক ভাবে সেখানে বসে আছে । তার দৃষ্টি পুকুর জলে ভেসে থাকা চিঠির দিকে ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×