গেছো যখন চলে তখন আরো দূরে সরে যাও ,
মন নামক ছোট্ট খাচাটায় ফেলে রাখা পালক টিও সাথে নিয়ে যাও
আমি তখনি ছিলাম এখনো আছি আর থাকবই
তুমি থাকবে কিনা সেটা তুমিই ভালো জানো
গোধুলির বিকেলে আমি কাশবনে এসে বসবই
ভেজা ঘাসে বসে শুন্যে তাকিয়ে আমি সিগারেট ফুকবো
তুমি বসবে কিনা তুমিই জানো
বৃষ্টিস্নাত রাতে আমি বাইরে হাটতে বেরবো
সাথে থাকবে স্ট্রিট ল্যাম্পের আলো আর ক্লান্ত পথ
তুমি সাথে থাকবে কিনা তুমিই জানো
কাকডাকা শীতের ভোরে আমি রোদের অপেক্ষা করবো
সুর্য এসে আমাকে ধুয়ে দিবে তার সোনালী ভালোবাসায়
তুমি সাথে থাকবে কিনা তুমিই জানো
লোডশেডিং এর সময় মোমবাতির আলোয়
আমি তোমার স্মৃতি রোমন্থন করবো
জানি তুমি তখন আমার পাশে থাকবে না
আমার এই ক্লিষ্ট হাতে তোমার নরম হাতের ছোয়া দিবে না
আমার এই কাষ্ট বুকে তোমার ঐ পুস্ট মাথা রাখবে না
আমার এই কোলবালিশ টাকে কখনোই দূরে ছুড়ে দিবে না
আমি তারপরেও তোমায় পাশে রাখবো
হয়তো বাস্তবে নয় আমার পুরো কল্পনায়
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


