somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

অমিত বসুনিয়া
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে সমুদ্র পারি দেওয়া ছেলেটি জেগে উঠে দেখে সে মাত্র বিছানার এপাশ ফিরে ওপাশে শুয়েছে মাত্র

বট তলার বই – চটি সাহিত্য -বর্তমান যুগের ফেবু লেখক

০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রাচীন বাংলার পুথিসাহিত্য থেকে শুরু করে আমাদের বাজারি অশ্লীল গল্পের বই সবার পরিচয় এক্টাই , এটা বটতলার বই / সাহিত্য । আজকে এই নিয়েই কিছু বলতে ইচ্ছা করতেছে ।
আসলে বট তলার সাহিত্য কি ?

বটতলার সাহিত্য হচ্ছে নিচু শ্রেণির মানুষ গুলোর সাহিত্য ।

এই বিশ শতকের গোড়ার দিকের কথা ধরেন । তখন বাজারে কিছু বই পাওয়া যেত এই ধরেন ১৫-৩০ পৃষ্ঠার মাঝে । বইগুলো কোন নামকরা প্রকাশনী থেকে ছাপানো হতো । বইয়ে কোন লেখকের পরিচয় দেওয়া থাকত না , একজন অখ্যাত , অজ্ঞাত কেউ সবার অগোচরে নিজের মনের কথাগুলো লিখে রাখতো । সেখানে থাকতো গ্রাম বাংলার মানুষের জীবন চিত্র ।

এই বটতলার সাহিত্য লেখকদের সাহিত্য মান ছিলো খুব একটা ভালো ছিলো না । হয়তো তাদের এই বইগুলো খুব করূণ অথবা খুব নগ্ন ভাবে গ্রাম বাংলার চিত্র তুলে ধরা হতো ।



আসলে এইসব লেখক রা কখনো নিজের প্রচারনার জন্য লিখতেন না , তাই এই সব লেখায় তাদের মনের কথাগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠতে পেরেছিলো । অনেকে মনে করেন পুথি সাহিত্য হচ্ছে এই বটতলার সাহিত্যের অংশ ।

উনিবিংশ শতকের শেষের দিকে এই ধরনের সাহিত্যটার আবির্ভাব বা উত্থান বলা যেতে পারে । বিংশ শতকে এসে বটতলার সাহিত্যগুলো সুধী সমাজের লেখক দের কাছে গুরুত্ব পায় ।

এরপরেই শুরু হয় এই সাহিত্যের বিপ্লব । তখন প্রচন্ড হারে এই বইয়ের বাজার বাড়তে থাকে ।
চটি বই

বুঝেছি আপনার মাথায় এই মুহুর্তে কি খেলতেছে । হুম্ম অনেকে চটি বই বলতে এখন বুঝে অশ্লীল রগরগে যৌনকাহিনী সম্বলিত ২০ পৃষ্ঠার ছোট্ট বই । আসলে তা না । এই চটি বই এর নাম চটি হওয়ার কারন এর অশ্লীলতা বিশেষণ থেকে নয় এর সাইজ থেকে । আসলে এতক্ষন যে বটতলার সাহিত্য/বই এর কথা বলতেছিলাম সেটাই হচ্ছে এই চটি বই ।

প্রশ্ন আসতে তাহলে এই বটতলার সাহিত্য যদি চটিই হয় তাহলে সুধীসমাজে জায়গা পেলো কিভাবে ?

আসলে বটতলা/চটি বই প্রথম দিকে এতোটা রগরগে কাহিনীর বই ছিলো না । বিশ শতকের শেষের দিকে এসে এই সাহিত্য হঠাৎ করেই নগ্ন হয়ে যায় । তখন অশ্লীল ভাবেই প্রকাশ পায় এই বটতলার বই । ধীরে ধীরে হারায় সাহিত্যিক মর্যাদা ।
এখন কার ক্ষুদে ব্লগার , ফেবু লেখক বনাম আগের বট তলার সাহিত্য

আমার মনে হয় কি এখন যে আমরা বা আমি যে ধরনের লেখা লেখি সেটাও এক ধরনের বটতলার সাহিত্যের আপগ্রেড রূপ । এখন আমার এই ব্লগ টা হয়তো সারাজীবন অখ্যাতই থেকে যাবে অথচ আমি এখানে লিখেই যাবো । ঠিক অনেক টা সেই যুগের বটতলার বই গুলোর মত । লেখক /বই অখ্যাতই থেকে যাবে , তারপরেও এক ধরনের মানুষ এই রকমের বই প্রকাশ করতেই থাকবে । এই দৃষ্টি কোণ থেকে আমার মনে হয় এখন কার যে ক্ষুদ্র ক্ষুদ্র ব্লগ গুলো আছে , যেখানে সাহিত্য চর্চা হয় । যিনি লিখেন তার কাছে প্রানের চেয়েও দামি কিছু আর বাইরের মানুষের কাছে গরুর গোবর টাইপ কিছু হাবিজাবি লেখা ।



যে মানুষ টার লিখার প্রচন্ড ইচ্ছা অথচ সে সেইরকম সাহিত্যমান বজায় রেখে লিখতে পারে সে কি করবে ? হ্যা সে বটতলার সাহিত্যই লিখে যাবে , নিজের মনের মত , নিজের ভঙ্গীতে সেটা কেউ পড়ুক আর নাই পড়ুক । কেউ লেখক কে চিনুক আর নাই চিনুক ।

বইহাট ব্লগের সৌজন্যে
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৬ দুপুর ১:০২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×