শ্রদ্ধেয় পাঠক,
শুভেচ্ছা জানবেন!
বাংলাদেশে সরকারী ভাবে প্রতিবন্ধী মানুষের কোন নির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও বিভিন্ন বেসরকারী সংস্থার পরিসংখ্যানুযায়ী বাংলাদেশে মোট জনগোষ্ঠীর প্রায় দশ ভাগ মানুষ বিভিন্ন ভাবে প্রতিবন্ধীতার শিকার। আর তার মধ্যে প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ রয়েছেন বিভিন্ন মাত্রায় দৃষ্টি প্রতিবন্ধী। এই সব দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিন্তু সমাজের বোঝা হয়ে নেই। তাদের মধ্যে অনেকেই সরকারী-বেসরকারী সংস্থায় দক্ষতার সাথে কাজ করছেন। আবার কেউ কেউ করছেন ব্যাবসা, ওকালতি, শিক্ষগতা। অর্থাৎ তারা জাতীয় অর্থনিতীতে ভূমিকা রাখছেন। কিন্তু তারা কি একজন অপ্রতিবন্ধী মানুষের ন্যায় সকল নাগরিক সুবিধা পাচ্ছেন? নিশ্চয়ই না। তাই না!
একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কখন খুব বেশি প্রতারণার সম্মখীন হয় জানেন? আমিই বলি। যখন আমরা টাকা-পয়সা লেনদেন করি। এমন হাজার হাজার ঘটনা আছে যে ৫০০/- কে ৫০/- বলে প্রতারিত করেছে। আর এর কারণ হল আমাদের দেশের টাকার সাইজগুলো প্রায় একই রকম। আবার রঙ-ও কতগুলোর এক। তাই দৃষ্টি প্রতিবন্ধী মানুষের পক্ষে টাকা চেনাটা খুবই কঠিন। আর এই সমস্যাকেই মাথায় রেখে আমরা একটি সমাধান বের করেছি। আমাদের হাতে যে মোবাইলটি আছে, এটি দিয়ে টাকার ছবি তুললে একটি মোবাইল এ্যাপ বলে দেবে এটি কতটাকার নোট। শুধু দামী সেটেই যে এই কাজটি করা যাবে তা নয়। ছবি তোলা যায় এরকম যে কোন মোবাইলে এটি কাজ করবে। ফলে দৃষ্টি প্রতিবন্ধী মানুষেরা খুব সহজেই টাকা চিনতে পারবেন।
সমস্যা শুধু একটাই, এই এ্যাপটিকে হাজার হাজার টাকার ছবি তুলে শিখিয়ে দিতে হবে কোনটা কত টাকার নোট। এজন্য মোবাইল ক্যামেরায় তোলা অসংখ্য টাকার ছবি লাগবে। কিভাবে ছবি তুলবেন? যতভাবে পারেন! যত এঙ্গেল থেকে পারেন। শুধু ছবিতে টাকার একটা অংশ দেখা গেলেই হবে।
আপনার মোবাইলের রেজুলেশন বাড়িয়ে কমিয়ে, আলো/আঁধারে ছবি তুলে ছবিগুলি নীচের লিঙ্কে আপলোড করলে খুব উপকার হয়। অথবা ছবিগুলি ফোল্ডার করে জিপ করে গুগোল ড্রাইভ কিংবা ড্রোপবক্সে আপলোড করে নীচের ঠিকানায় মেল করলেই চলবে।
তাহলে কদিন পর থেকে এই পাঁচ লক্ষাধিক মানুষকে আর কেউ ঠকাতে পারবেনা। আপনি, আমি, আমাদের সবার মতোই একজন দ্বায়িত্বশীল নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন।
হয়তো এই সমস্যার কারনেই অনেক দৃষ্টি প্রতিবন্ধী মানুষ কিছু করার সাহস পাচ্ছেন না, এবার হয়তো পারবেন। আর সেই কাজে অংশগ্রহন থাকবে আপনার আমার, আমাদের সবার।
এখানে আপলোড করতে পারেন-
http://113.11.120.27:8080/index.html
এই ঠিকানায় মেল করতে পারেন-
[email protected]
বিঃ দ্রঃ অনুগ্রহ করে স্ট্যাটাসটি শেয়ার করুন/কপি করে স্ট্যাটাস দিন। যত বেশি ছবি হবে, এ্যাপটি ততোভালো কাজ করবে।
আপনাদের সুবিধার জন্য একটি টাকার ছবি দেয়া হল
নিবেদক
আশিকুর রহমান অমিত
আপনার একটু সহযোগিতাই পারে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষকে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একলা আমি...
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন
আজকের ডায়েরী- ১৯৯

সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।