
নিস্বার্থ ভাবে যারে বাসলামভাল
সে তো বড় স্বার্থপর
আমি ঘরের খোজে ঘর হারিয়ে হইলাম যাযাবর
আপন করে ভাবলাম যারে সেতো হইল পর ।।
আমি মনের খোজে মন হারিয়ে হইলাম মন পুরা
খুজি মন বন্ধুরে কোথায় আছ দেওনা তুমি ধরা
কেমন কইরা থাকব একা আমি
আমার বাকি জীবন বন্ধু তুমি ছাড়া ।।
তোমার জন্য করলাম নষ্ট দেহ আমার মন
তাই তো ভেবে কাঁদে আমার এ দুটি নয়ন ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





