
গভীর রাতে যখন পৃথিবীর সব অতৃপ্ত আত্মা ঘুমিয়ে থাকে
আমি একা থাকি জেগে।
এক গুচ্ছ কষ্টের প্রহর উদাস হৃদয়ে
থাকে বুকে শুধু বেদনা হয়ে।।
আর কেও না জানলেও তুমিতো জানো
কোন সে অন্তবিহীন মধু মাখা ছোঁয়াটি মেখে।।
তুমি জানো না তুমি থাকো যত দূরে
জানি আসবে না হাজার ডাকলেও ফিরে।।
তবু তোমায় ডাকবো আমি কোন অজানা নাম ধরে
ডাকবো কোন অজানা নতুন সূরে ।
আমি জানি তোমার হৃদয়ে মাখা কাদা মাটি
যা তোমার অঙ্গ দেহ সর্ব অলঙ্কারের চেয়েও খাটি।।
এখন তোমায় নিয়ে স্বপ্ন সাজাই
তোমার দেওয়া সেই বাঁশের বাঁশি বাজাই।
তুমি স্বপ্ন দুয়ারের প্রিয়তমা
তুমি যে মোর জনমের কাব্য নীলিমা ।।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





