হয়ত তোমার মাথা ব্যাথা আছে কিন্তু আমার নাই ,
মরেছে মরুক আর দুই চারজন মরুক ভাই ,
এদেশে রাজিব মরছে সাগর রুনি হত্যা হয়েছে
তাতে কারো কিছু আছে যায় নায় ।
হয়ত আজ অভিজিত মরেছে
কাল আমি মরবো
তার পরদিন তুমি
এভাবেই হয়ত সকলে লাশ হবো শূণ্য পড়ে থাকবে প্রিয় জম্ম ভূমি ।
এইসব সংবাদ শুনে অনেকে হচ্ছে বাকরুদ্ধ্য
কবে হবে এ দেশটি হত্যাকরি শত্রু মুক্ত ।
তাইতো বসে ভাবি আমরা কোথায় বাস করি
যখন তখন শুধু রাস্তায় পরে মরি ।
আজ হয়ত লেখছি কাল হয়ত পাবো না
আজ কাল সত্য লেখতেও মানা
আসলে ওরা মানুষ না অমানুষ
আমার নাই জানা ।
রাজিব, সাগর-রুনি ,অভিজিত তোমাদের হত্যার বিচার হবে
এই দুনিয়াতে না হইলেও ঐ দুনিয়াতে তবে ।
কে বলেছে তোমরা মরেছো
লক্ষ ব্লগারের মাঝে তোমরা বেচে আছো ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


