somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তদন্ত করবেন এফবিআই

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজ্ঞানমনস্ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ব্লগার অভিজিৎ রায়এর হত্যাকাণ্ডের তদন্ত করবে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গতকালই এফবিআইর পক্ষ থেকে এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে অনানুষ্ঠানিকভাবে এ কথা জানানো হয়েছে।

ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একুশে বইমেলা থেকে ফেরার পথে ড. অভিজিৎ রায় ও তার স্ত্রী ডা. রাফিদা আহমেদ হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১০টায় চিকিৎসক অভিজিৎকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার পর এফবিআই ও ইন্টারপোল তদন্ত করেছিল। ডিবির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিজিৎ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তে নেমেছে এফবিআইও।

তারা এরই মধ্যে ডিবির সঙ্গে যোগাযোগ করেছে। অভিজিৎ ও তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই বিষয়টিকে এফবিআই আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে। এর আগেও বিভিন্ন সময় অনেক চাঞ্চল্যকর ঘটনায় বাংলাদেশের বিভিন্ন তদন্ত সংস্থার সঙ্গে বিদেশের তদন্ত সংস্থার মধ্যে তথ্য বিনিময় হয়েছিল। অনেক ক্ষেত্রে তারা পরস্পরের মধ্যে সমন্বয়ের মধ্য দিয়ে কাজ এগিয়ে নেয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ বলেন, হত্যারহস্য উন্মোচনে র‌্যাব কাজ করছে। মুক্তমনা যে ব্লগে অভিজিৎ রায় লিখতেন সেই সাইটে গতকাল থেকে প্রবেশ করা যাচ্ছিল না।অভিজিতের হত্যাকাণ্ডের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দিনভর বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকা বিদেশি গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। এপি, এএফপির মতো উল্লেখযোগ্য বার্তা সংস্থা ছাড়াও গার্ডিয়ান, হাফিংটন পোস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও অভিজিতের খবরটি গুরুত্বসহ প্রকাশ করে। গার্ডিয়ান ও হাফিংটন পোস্ট অভিজিৎকে মার্কিন ব্লগার হিসেবে উল্লেখ করে।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×