এ সপ্তাহে লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৪ থেকে ৫ টাকা। বার্ড ফ্লু আতঙ্কের কারণে গরুর মাংস এবং মাছের দাম বেড়ে গেছে। এছাড়া চিনির দামও বেড়েছে কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা। বুধবার রাজধানীর পলাশী বাজার এবং শান্তিনগর বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা মাসের বাজারের বাজেটের সাথে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন। পলাশী বুয়েট মার্কেটে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী শামসুর রহমান ক্ষোভের সাথে বললেন, প্রতিদিন যদি এভাবে দফায় দফায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে থাকে তাহলে আমরা চলবো কিভাবে। তিনি জানালেন, মাসের বাড়ি ভাড়া দিয়ে যে টাকা হাতে থাকে তা দিয়েই সারা মাস চলতে হয়। যদি বাজার খরচেই সব ব্যয় করে দিতে হয় তাহলে অন্য খরচ চালাবো কিভাবে। শান্তিনগরের বাসিন্দা কবিতা আক্তার জানালেন, গত এক বছর আগেও সংসারের বাজার খরচ এখনকার অর্ধেকও লাগতো না। তিনি বলেন, আমাদের ৭ জনের পরিবারের দুইজনের ২৪ হাজার টাকা আয়ে ভালভাবেই চলে যেতো। আগে যেখানে ২৩ টাকায় সরু চাল খেতাম সেখানে এখন মোটা চালের দাম ৩২ টাকা। বর্তমানে মোটা চাল খেয়েও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মাসের বাসা ভাড়া দিয়ে বাজার করার পর বাচ্চাদের স্কুলসহ অন্যান্য খরচ চালাতে ধার করতে হচ্ছে। মজিবর নামে এক ক্রেতা জানালেন, চাল, ডাল, তেলের দাম যেভাবে বাড়ছে তাতে আমাদের না খেয়ে থাকা ছাড়া উপায় থাকবে না।
আলোচিত ব্লগ
সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি
সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।
একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।