কবিতা: তাইমুর হাসান শুভ
আমি তোমাকে ভালবাসলাম এক পবিত্র সকালে
উপলব্ধি করলাম মনের বাধঁ ভেঙ্গে গেছে
এরপর শুধু তোমার অপেক্ষা-
তুমিই আমাকে প্রথম চিঠি দিয়েছিলে নীল খামে
বলেছিলে নীল রং তোমার ভীষন প্রিয়
আমি বলেছিলাম আমারও তাই-
তোমার চিঠিটি ছিল খুব কাব্যিক
পড়ে হয়েছি মুগ্ধ আর ভালবাসায়-সিক্ত
আমি কিন্তু তোমাকে নীল খামে চিঠি দেইনি
আমার চিঠির খামটি ছিল শুভ্র সাদা
পবিত্রতার রং দিয়ে মোড়া ছিল চিঠিটি
এই ছিল তোমার আমার ভালবাসার শুরূ|
এরপর-
দিন কেটে যায়, বহু বছর পর
তোমার ভালবাসায় পড়লো মরচে
কারন তুমি জানলে আমি ছাড়াও তোমার জন্য
অপেক্ষা করে অনেক মানুষ
তুমি তাদেরও ভালবাসায় মুগ্ধ হয়ে
ভালবাসলে নতুন করে
এখন আর তুমি আমাকে ভালবাসনা, তারপরও
তোমার দেয়া নীল চিঠির খামটি আজও রেখেছি সযতনে
এখন তোমার মতো নীল খামটি আমায় আর ভালবাসেনা
আমায় কষ্ট দেয়, পোড়ায় প্রতিনিয়ত
আমার ভালবাসায় তুমি পেয়েছিলে পূর্ণতা
আর আমি, আজ নি:স্ব, পেয়েছি শূন্যতা।আমি তোমাকে ভালবাসলাম এক পবিত্র সকালে
উপলব্ধি করলাম মনের বাধঁ ভেঙ্গে গেছে
এরপর শুধু তোমার অপেক্ষা-
তুমিই আমাকে প্রথম চিঠি দিয়েছিলে নীল খামে
বলেছিলে নীল রং তোমার ভীষন প্রিয়
আমি বলেছিলাম আমারও তাই-
তোমার চিঠিটি ছিল খুব কাব্যিক
পড়ে হয়েছি মুগ্ধ আর ভালবাসায়-সিক্ত
আমি কিন্তু তোমাকে নীল খামে চিঠি দেইনি
আমার চিঠির খামটি ছিল শুভ্র সাদা
পবিত্রতার রং দিয়ে মোড়া ছিল চিঠিটি
এই ছিল তোমার আমার ভালবাসার শুরূ|
এরপর-
দিন কেটে যায়, বহু বছর পর
তোমার ভালবাসায় পড়লো মরচে
কারন তুমি জানলে আমি ছাড়াও তোমার জন্য
অপেক্ষা করে অনেক মানুষ
তুমি তাদেরও ভালবাসায় মুগ্ধ হয়ে
ভালবাসলে নতুন করে
এখন আর তুমি আমাকে ভালবাসনা, তারপরও
তোমার দেয়া নীল চিঠির খামটি আজও রেখেছি সযতনে
এখন তোমার মতো নীল খামটি আমায় আর ভালবাসেনা
আমায় কষ্ট দেয়, পোড়ায় প্রতিনিয়ত
আমার ভালবাসায় তুমি পেয়েছিলে পূর্ণতা
আর আমি, আজ নি:স্ব, পেয়েছি শূন্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




