মাননীয় মন্ত্রী মহোদয়, বিদেশীদের সাথে ওয়াইন আর সেন্ডুইচ খেলেই নাকি নোবেল পাওয়া যায় !!! আমাদের পরম সৌভাগ্য, ড. ইউনূস কিভাবে নোবেল পেলেন সেটা আপনার মাধ্যমেই জানতে পেরেছি। তবে, রবী ঠাকুর আর অমর্ত্য সেন কিভাবে নোবেল পেয়েছিলেন সেই বিষয়ে এখনও আপনি খোলাসা করে বলেননি।
ইদানিং ড. ইউনূসের শুভাকাঙ্খীরা গুজব রটাচ্ছে, এবার নাকি তিনি ইউএস প্রেসিডেন্টস গোল্ড মেডেল এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন। শুনে আপনার মত আমরাও মর্মাহত হয়েছি। এবারেও আমরা জানতে ইচ্ছুক, কিভাবে এই দুই পুরস্কার পাওয়া যাবে। :p
মন্ত্রী মহোদয় - শুনলাম, আপনিও নাকি ইদানিং ওয়াইন খাওয়ার চর্চা করছেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

