somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি -২

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি তোমাকে ভালবাসি রাজন। প্লিজ ফিরিয়ে দিওনা। আমি জানি এখনো বয়স হয়নি কিন্তু প্রেম যেকোনো বয়সেই আসতে পারে।
তুমি আমাকে......... পাগলামি করছ কেন। আর তুমি নিজেই বলেছ আমি পাগল, পাগলের সাথে কেউ প্রেম করে নাকি ?
হুম করে, যেমন আমি ।
ঠিক হচ্ছে না কিন্তু , আমি নেমে যেতে বাধ্য হব ।

না আমি ঠিকই করছি। তুমি যদি ফিরিয়ে দাও তো আজ আর ফিরব না ঘরে।

দেখ বৃষ্টি পাগলামি করার একটু হলেও মাত্রা আছে কিন্তু তুমি সেটা ছাড়িয়ে যাচ্ছ।

সেটা আমি জানি, আর আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছি ।

কি বুঝেছ? হাহ ?
বুঝেছি যে তোমাকে আমার চাই চাই । তা না হলে আমি পাগল হয়ে যাব,
তোমার আমার এখনো ঐ বয়স হয়নি।
হয়েছে ,অনেক বই পড়ে জেনেছি ভালবাসার কোন বয়স নেই, সুতরাং বয়সের দোষ দিয়ে পার পাবে না। বল তোমার আমাকে কেমন লাগে? নাকি কেউ আছে?
আমার তোমার মত কেউ নেই, আর তোমাকে আমার অপছন্দ না...

প্লিজ তুমি আর যাই হিসেবে পছন্দ হোক বোন বলে সম্বোধন করো না।
বুজলাম, এসব পরে ভেবে দেখব, এখন চল মেস এ ফিরে যাব,
না তা হবে না, এখনই ভাবতে হবে, আর যেদিকে যাচ্ছি সেখানেই যেতে হবে।
দু দিন সময় কি পেতে পারি না?
কেন ? আমাকে তোমার ভাল লাগে না?
এই কয়েকদিনের মধ্যে তোমাকে কতটুকু চিনেছি?
এত কিছু বুঝি না, তুমি যতটুকু চিনেছ, আর আমি তোমাকে অনুসরণ করি গত পাঁচ মাস ধরে। তোমার সম্পর্কে আমি সব খোঁজ নিয়েই তোমাকে বলতেছি আমাকে তোমার ভাল লাগে, এমনকি আমি তোমাকে অনেক পছন্দ করি ।

সত্যি রাজন সেদিন ফিরিয়ে দিতে পারেনি । কোন এক অজানা কারণে মনে হচ্ছিল তাদের একসাথে চলার জন্য বিধাতা সৃষ্টি করেছেন। তা না হলে এভাবে কেন দেখা হবে ? সেই থেকে দুজনের একসাথে পথচলা । বৃষ্টি স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে। আর রাজন বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে । এখনো মাঝে মাঝে ঘুরতে বের হয় ওরা, নদীর তীরে বসে পানি দেখে, মাছরাঙ্গার খেলায় নিজেদের দুষ্টামি, মাছরাঙ্গা যেমন উড়ে যেতে যেতে খাবার তুলে নেয় মাঝ নদী থেকে, একটু আয়েশ করে খেয়ে নেয় আহার। রাজন ভিজিয়ে নেয় একটু পরশ মেখে বৃষ্টির পানিতে । ভালবাসা যখন অন্তিম মুহূর্তে । ঠিক সেই সময় রাজনকে চলে যেতে হয় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তখন দুমাস পর পর বৃষ্টি আসত রাজনকে দেখতে। রাজন ছুটি পেলেই চলে যেত।
বৃষ্টি কলেজ পাশ করে কোথাও ভর্তি পরীক্ষা দিল না, সোজা বিদেশ পারি দিল। তাদের শেষ দেখা হয়েছিল এই সিলেট রেল স্টেশনে ৯ মার্চ । বলেছিল প্রতি বছর আসবে কিন্তু আজ তিনবছর পেরিয়ে চলেছে। আসছে মার্চে পূরণ হবে চার বছর। রাজন দাড়িয়ে থাকে এক বুক আশা নিয়ে কিন্তু আশা পূরণ হয়না। প্রতীক্ষা যেন ফুরাতে চায় না। নদীর তীরে আর যাওয়া হয় না তার । এই স্টেশন টাই এখন অপেক্ষার স্থান।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

তাবলিগে গিয়ে যা শিখলাম না

লিখেছেন মুনতাসির, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৯

আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত একজন নারীসহ দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে বোঝা গেল যে, পররাষ্ট্র... ...বাকিটুকু পড়ুন

×