মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীকে ফাইনাল নোটিশ
২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আদালত অবমাননাকর বক্তব্য দেওয়ায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল সোমবার অ্যাডভোকেট জুলফিকার আলী জুনু ডাকযোগে এ নোটিশ পাঠান বলে জানিয়েছেন। নোটিশে বলা হয়, ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক আলোচনা সভায় হাইকোর্টের বিচারপতিকে কটাক্ষ করে বক্তব্য দেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মন্ত্রী তার বক্তব্যে বলেন, ভুয়া মুক্তিযোদ্ধার পক্ষে হাইকোর্ট রায় দিয়ে বিচারকের চেয়ারকে কলঙ্কিত করেছেন। আমার কাছে হাইকোর্টের এ রায় আসার পর আমি ছুড়ে ফেলে দিয়েছি। আমি থাকতে কোনো রায় নিয়ে মুক্তিযোদ্ধা হওয়া যাবে না। নোটিশে আরো বলা হয়, মন্ত্রীর এ বক্তব্য বিচার বিভাগের ওপর হুমকি ও আদালত অবমাননাকর। আগামী ৭২ ঘণ্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার কথা নোটিশে উল্লেখ করা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০৮ অনুচ্ছেদ অনুযায়ী আদালত অবমাননার অভিযোগ দায়ের করা হবে বলে জানান ওই আইনজীবী।
তথ্যসূত্র: অনলাইন নিউজ
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুন