somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আমি মিন্টু
এই ঘরটির জন্য আমরা কোন স্পেশাল ক্যারেক্টার / ইমোটিকন গ্রহন করছি না।nশুধুমাত্র সংখ্যা ও যে কোন সাধারন ক্যারেক্টার ব্যবহার করুন।n

শুক্রবার দেশ জুড়ে ছিল মহা বই উৎসব ।

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এবার বছরের প্রথম দিন সকালটাই শুরু হল বই উৎসবের মধ্যে দিয়ে। বিদ্যালয়ে শিশুদের খালি হাতে আগমন শুরু হয় । আর আগমনের কিছুক্ষণের মধ্যে শিশুদের হাতে হাতে নতুন বই পৌঁছে দেয়া হয়। বছরের প্রথম সকালটাই মনে হয়েছিল অন্যরকম উৎসব মূখর পরিবেশ। প্রায় সাড়ে ৪ কোটি শিক্ষার্থীর আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুক্রবার শুরু হল সরকারী বেসরকারী প্রাথমিক স্কুলগুলোতে বই বিতরনী উৎসব। নতুন বইয়ের গন্ধে যেমন শিক্ষার্থীরা আনন্দে উদ্বেলিত ছিলেন তেমনি নতুন বই হাতে পেয়ে খুশিতে
উজ্জল ছিল ছোট ছোট কচি কচি মুখগুলো। আর এ উৎসব এক সাথে সারা দেশে প্রায় ৩৬ কোটি বই বিতরণ করা হয়। "" নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মতো ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব"" এই শ্লোগান ছিল বই উৎসবের মূল শ্লোগান । আর এ উৎসব উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর ধানমন্ডিস্থ গভর্মেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মাঠে সকাল ১০টায় শিক্ষামন্ত্রীর উদ্বোধনের পরই আনন্দে ফেটে পড়ে পুরো দেশের স্কুল প্রাঙ্গণ গুলো।

নতুন বইয়ের উচ্ছ্বাস আনন্দ শুধু এবছরই নয় বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই দায়িত্ব নেয়ার পর থেকেই বই ছাপানো এবং বিতরণে অভাবনীয় সাফল্য এসেছে আমাদের দেশে । মন্ত্রীর একান্ত আন্তরিকতা আর পরিশ্রমের কারণে বছরের প্রথম দিনে বই বিতরণ শুরু করাহয়েছিল ২০১০ সাল থেকেই। সে বছর প্রায় ১৯ কোটি বই ছাপা হয়েছিল। আর এই চলতি বছরে ছাপা হয়েছে প্রায় ৩৬ কোটি। বিশাল এই কর্মযজ্ঞ সম্পাদন করে সঠিক সময়ে বই বিতরণ করতে পারায় প্রতিবছর নিয়মিতভাবেই পালিত হচ্ছে মহা ধুমে বই উৎসব।
আগে বইয়ের অভাবে অনেক হতদরিদ্র গরিব শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো না । প্রাথমিক পর্যায়েই অনেককে ঝরে পড়তে হয়েছে। বই কেনাটা বাবা মায়ের জন্য বোঝা হয়ে দাঁড়াতো। আর এই জন্য তাদের ইচ্ছা থাকা সত্বেও সন্তানদের স্কুলে পাঠাতে পারতেন না। ওইসব হতদরিদ্র গরিব শিশুদের কথা চিন্তা করেই সকল শিক্ষার্থীদের বছরের শুরুতেই বই দেয়া হচ্ছে। যাতে কেউ আর ঝরে না পড়ে। ছোট ছোট শিশুরা বই পেয়ে আনন্দিত হচ্ছে। তাতে তাদের মধ্যে নতুন ভাবে বড় হওয়ার একটি স্বপ্ন জাগছে। তাদের মধ্যে পড়ালেখার প্রতি আগ্রহও অনেক বাড়ছে। আর এটাই হল বই উৎসব এর মূল লক্ষ। আর এই জন্য ১ জানুয়ারিকে বই উৎসব ঘোষণা করা হয়েছে। আর এটা প্রতি বছরই অব্যাহত থাকবে বলে আশা করি।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×