১। একজন এলার্জির রোগী চিকিৎসার জন্য গেলেন ডাক্তার এর কাছে তো ডাক্তার
বললেন আমি যে ওষুধ দেব ওগুলো নিয়ম মেপে খাবেন । আর আপনার চুলকানি
আছে তাই আপনি চিংরি মাছ ও গরুর মাংস এবং হাঁসের মাংস ও ইলিশ মাছ আরো ইত্যাদি ইত্যাদি খাবেন না । তবে ইলিশের ঝোল গরুর মাংসের ঝোল চিংরি মাছের ঝোল
হাঁসের ঝোল আরো ইত্যাদি ইত্যাদি যা খাওয়া নিষেধ করলাম ওগুলো সবকিছু রেঁধে ঝোল খাবেন ।
২।এক বাড়িতে বাপ পুত্তর দুইজন গেলেন চুরি করতে তবে ঘটনাক্রমে বাড়ির লোকজনের কাছে বাপ ও পুত্তর ধরা পড়ে যান । এরপর বাড়ির মালিকেরা বাপকে আটকিয়ে রাখেন
আর পুত্তরকে ছেড়েদেন । পুত্তর বাড়ি ফিরে তার মাকে বললো মা যা হয়েছে ভালোই হয়েছে আটকালে আমার বাপকে আটকিয়েছে কিন্তু আমাকেতো ছেড়ে দিয়েছে ।
৩। আরেকজন ডায়বেটিকস এর রোগী ডাক্তার এর কাছে গেলেন তার খাবারের মেনু জানতে
ডাক্তার তাকে চেকাপ শেষে বলেদিলেন আপনি চিনি খাবেন না তবে পারলে দৈনিক পোনের বিশ গ্লাস আখের রস খাবেন ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




