somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআন শিখা কত সহজ !!!

২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসসালামু আলাইকুম ! আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রমযান প্রায় শেষ হয়ে এল ! সবাই যার যার সাধ্যমত ইবাদতে মশগুল আছি । কারন এ মাসে একটি ছোয়াব অন্য মাসের ৭০টি ছোয়াবের সমান আর একটি সুন্নাত একটি ফরজের সমান । আমরা কি জানি এ মাসের এত গুরুত্ব কেনো ? হ্যাঁ ঠিক ভেবেছেন ! এ মাসে কোরআন নাযিল হয়েছে । কোরআনের কারনে এ মাসের গুরুত্ব এত বেশি । যার কারনে এত আয়োজন তাকে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি ? মানে আমরা যারা কোরআন পড়তে জানি তারা কি আরও বেশি করে পড়ছি ? বা আমরা যারা কোরআন পড়তে জানি না তারা কি শিখার চেষ্টা করছি ?
আমরা মুসলমানরা ছোটবেলা থেকেই কোরআন এর সাথে পরিচিত । কোরআনকে আমরা সর্বাপেক্ষা সম্মান করি । আমরা বিশ্বাস করি কোরআনে আল্লাহ যা কিছু আদেশ করেছেন তা আমাদের জন্য মানা ফরয, আর যা কিছু নিষেধ করেছেন তা আমাদের জন্য হারাম। এখন যদি বলি আপনি কি কোরআন আরবিতে পড়তে জানেন ?
অনেকের কাছ থেকে উত্তর আসবে ” না ” । অনেক ভাই আবার বলবে আরবি জানার দরকার কি অনুবাদ পড়লেই তো হলো !
আমি বলবো হ্যাঁ অনুবাদ জেনে আমল করলে হবে কিন্তু মুসলমান হিসাবে আপনার কি ইচ্ছে করে না তারতিল এর সহিত গুনগুন করে সকাল বেলা কুরআন পড়তে ?
এখন অনেক ভাই বলবেন “সময়” “সুযোগ” পাই নাই!
আমি বলবো -সময়- আমরা ইংরেজি শেখার জন্য জীবনে কত সময় দিয়েছি সেই ক্লাস ওয়ান থেকে আজ পর্যন্ত কত পরিশ্রম কত সময় এর পিছনে দিয়েছি । আর আরবির জন্য কতটা করেছি ?
কোন ভাই হয়তো বলবেন ঠিক আছে সামনে শিখবো আবার কোন ভাই হয়তো বলবেন আমার বয়স/সময় শেষ হয়েগেছে এখন কি আমাকে দিয়ে কুরআন শেখা সম্ভব ?
শয়তান আমাদের কেমন ধোঁকার মধ্যে রেখেছে! প্রথমে বলে সামনে অনেক সময় আছে পরে করা যাবে আবার যখন আস্তে আস্তে সময় গড়িয়ে যায় তখন বলে এখন কি আর হবে?
আল্লাহ পাক বলেন ” আমি কুরআন শরীফকে অতি সহজ করিয়াছি ”
আল্লাহ যদি নিজে বলে থাকেন তবুও কি আপনার মনে সন্ধেহ আছে- “কুরআন শেখা যে সহজ” ?
মাত্র তিনটি জিনিস আয়ত্ব করতে পারলেই কুরআন মাজীদ সহীহ্ ভাবে তেলাওয়াত করা সম্ভব-
১) আরবী ২৯টি হরফের ভিন্ন ভিন্ন চেহারা ও উহার ছহীহ্ উচ্চারণ শিখিলে-
২) যবর, যের, পেশ ও জযম, তাশদীদের ব্যবহার জানিলে-
৩) মাদ ও গুন্নাহ র ব্যবহার জানিলে-
( মাদ = কিছু জায়গায় তাড়া তাড়ি , কিছু জায়গায় লম্বা করিয়া পড়া )
( গুন্নাহ = গুন গুন করিয়া পড়া )
কুরআন এত সহজ হওয়ার পরও আমরা বেশির ভাগ মুসলমানরা কুরআন ছহীহ্ ভাবে পড়তে জানিনা । এর কারন আমি মনে করি অলসতা । আর এ অলসতা শয়তান তৈরী করে । কারন শরিয়তে যেটার দাম যত বেশি শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকে ।
তাই ভাই , অলসতা ছেড়ে একবার শুরু করে দেখেন ” আল্লাহ কুরআনকে কত সহজ করেছেন”

৪০ দিনের একটি সর্ট প্রোগ্রামে এবং ৫০০ টাকার মত হাদিয়া দিয়ে আপনার আশে পাশের কোন মসজিদের হুজুরকে দিয়ে খুব সহজেই কুরআন শিখা শুরু করতে পারেন । বাকিটা আল্লাহ ভরসা ।
আর আমার জন্য দোয়া করবেন আমিও কুরআন শিখতেছি । আল্লাহ আমাদের ছহি শুদ্ধ করে কুরআন পড়ার তৌফিক দান করুন । আমীন -
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×