somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক আপনার দাম্পত্য জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে না তো?

১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


খুব ভয়ংকর একটা বিষয় নিয়ে বলতে চাই যারা ফেসবুক ব্যবহার করেছেন। বিবাহে আগ্রহী ভাইদের ও বোনদের ধারণা হতে পারে দেশে প্রচুর ছেলেমেয়ে। সুন্দর ছবি, কিছু সুন্দর পোস্ট দেখে অনেককেই আকর্ষণীয় লাগে। আবার, ফেসবুকে ক্লোজ সার্কেলের প্রচুর বিবাহিত দম্পতি ও প্রেমিক-প্রেমিকাদের স্ট্যাটাসে-কমেন্টে ফেসবুকীয় প্রেম, পোস্ট, খুনসুটি, ছবি ও ফাস্টফুডে খেতে যাওয়া দেখে আপনার মাঝে ধারণা হচ্ছে দুনিয়ার সবাই আনন্দে আছে, আপনি একা।

ফেসবুকের এইটা একটা ভয়াবহ ক্ষতিকর দিক। আপনার ১০ বছর আগের ভাইবোনেরাও আপনার বয়সে এইরকম চাপ নিয়ে বেচে থাকতেন না। এখন আপনি সারাক্ষনই অন্যদের সাথে নিজেকে তুলনা করতে থাকেন। আপনার কাছে অনেক মেয়ের প্রোফাইলে ঘুরে তাদের আকর্ষণীয় মনে হতে পারে। বেশ কিছু সুন্দর প্রোপিক লাগিয়ে রেখে, দু’চার লাইনের কবিতা লিখে বা শেয়ার দিয়ে কেউ আপনার কাছে আকর্ষণীয় হয়ে যাচ্ছে হয়ত। তাই, আপনি যখন বিয়ের প্রোপোজাল হাতে পাবেন, তখন হয়ত ফেসবুকে কোন বন্ধু/বান্ধবীর স্বামী/স্ত্রীর সম্পর্কে জানা সেইসব রং-ঢং বা ক্যারিয়ার/বিউটির সাথে আপনি সম্ভাব্য বর বা কনেকে তুলনা করতে শুরু করছেন… কী ভয়াবহ একটা ব্যাপার!

অনেক পরিবারেই স্বামী-স্ত্রী ঝগড়া হলে তারা সমাধান না হলে স্বস্তি পেতেন না। এখন ঝগড়া/মনোমালিন্য হলে তারা ডুব দেন ফেসবুকে– লাইক শেয়ার কমেন্টে মাতামাতি করে ভুলে যান তাদের জীবনের মূল্যবান সম্পর্কটা হেলায় হারানো হচ্ছে। অনেক বিবাহিত দম্পতিরা অন্য পুরুষেরা তাদের নারীকে কী কী সব গিফট দেয়, কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায় এসব ছবি দেখে দীর্ঘশ্বাস নিয়ে নিজ স্বামীর প্রতি অকৃতজ্ঞতা চলে আসে– অথচ সেই লোকটি তার সামর্থ্য অনুযায়ী হয়ত স্ত্রীকে আনন্দ দিতে চেষ্টা করেন। আবার অনেক পুরুষ অন্যদের স্ত্রীদের মোহনীয়, কমনীয়, রমনীয় ছবি দেখে ভাবেন– আমার স্ত্রী এতটা সুন্দর নয়, তাই আকর্ষণ কম বোধ করছি হয়ত ইদানিং…

খুব ভয়ংকর সব ব্যাপার। যেসব মানুষের বাস্তব জীবন বেশ পরিচ্ছন্ন — তারাও ফেসবুকে উদ্ভিন্নযৌবনা নারীদের ছবি দেখতে বাধ্য হন ইচ্ছায়/অনিচ্ছায় এবং সেই ব্যাপারটা তার মানসিকতায় ছাপ ফেলে দেয়, তিনি তার নিজ স্ত্রী বা স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যান। সংসারে সম্পর্কে ফাটল ধরতে ছোট বিষয়ই যথেষ্ট, অথচ আপনি তাকে অনেক যত্ন করেই হয়ত তৈরি করে তুলেছিলেন। আল্লাহ আমাদের সংসারগুলোকে ভয়াবহ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করুন।

ভাই আমার, বোন আমার, অনুগ্রহ করে গাইর-মাহরাম পুরুষ ও নারীদের সাথে আলাপ/কমেন্টিং/খুঁনসুঁটি বাদ দিন। ফ্রেন্ডলিস্টকে পরিচ্ছন্ন রাখুন, আপনার অন্তরকে পরিচ্ছন্ন রাখুন। এখনকার দুনিয়ার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তুলনা করে, অবহেলা করে আপনার কাছের মানুষদেরকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন হয়ত, আন্তরিকতা হারিয়ে ফেলছেন কিনা কে জানে! একটা সুন্দর দাম্পত্য জীবন ও পরিবারের জন্য আপনি আজই আপনার জন্য নিষিদ্ধ পুরুষ/নারীর সাথে আলাপ ও ছবি দেখাসহ ভার্চুয়াল সম্পর্ক থেকে দূরে থাকুন। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র হৃদয়ের মানুষদের ভালোবাসেন। সূত্রঃ সাফয়ান জেরিন
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৪ সকাল ৮:৪০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

৩৫ হাজার টাকা বিনিয়োগে ৩ লাখ ২৭ হাজার টাকা ফেরতের প্রলোভন!

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৯

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×