somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মতিহার: ধর্ষণের যন্ত্রণা তোমার। আমরা সত্যিই দুঃখিত

০৪ ঠা এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিরাজী ভবনের সামনে সংগীত ও নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রীদের অবস্থান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংগীত ও নাট্যকলা বিভাগে অনাহুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভাগটির চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব মলয় কুমার ভৌমিকের পদত্যাগ না করাকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা যায়। বিভিন্ন মাধ্যমে জানা যায়, মলয় কুমার ভৌমিকের সহকর্মী এবং বিভাগের ছাত্র-ছাত্রীরা চাইছেন তিনি পদত্যাগ করুন। তারা তার বিরুদ্ধে লিখিত সুনির্দষ্ট অভিযোগ এনেছেন বলেও জানা যায়। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতি।
নাট্যজন হিসেবে পরিচিতি থাকার কারণে ম্যানেজমেন্ট বিভাগ থেকে ২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে বিশ্ববিদ্যালয় প্রশাসন মলয়কুমার ভৌমিককে সংগীত ও নাট্যকলা বিভাগে প্রেশনে নিয়োগ প্রদান করে। প্রথমদিকে তেমন কোন সমস্যা দেখা না দিলেও ধীরে ধীরে বিভিন্ন কারণে ছাত্র এবং তার সহকর্মীদের বিরাগভাজন হতে থাকেন তিনি। এর প্রধান কারণ হিসেবে তার স্বেচ্ছাচারী মানসিকতা প্রধান ভূমিকা পালন করে বলে একাধিক শিক্ষক-ছাত্র জানিয়েছেন। বিভাগীয় নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের সিদ্ধান্ত বিভাগের উপর চাপিয়ে দেয়া, তার নিজের নাট্যসংগঠন অনুশীলন নাট্যদলকে বিভাগীয় বিভিন্ন সুযোগসুবিধা প্রদান, ছাত্র-ছাত্রীদের অনুশীলন নাট্যদলে যোগদানের বিষয়ে প্রভাবিত করা, সহকর্মীদের বিভিন্ন কারণে হেয় প্রতিপন্ন করা, নারী কেলেঙ্কারীর অভিযোগ ওঠা বিভাগীয় তবলা ইনস্ট্রাক্টর অমিতাভ চ্যাটার্জীকে বিভিন্ন ভাবে সহায়তা করা, অমিতাভের বিরুদ্ধে অভিযোগকারী ছাত্রদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা, বিভাগে রাজনৈতিক প্রভাব বিস্তার করা, পূর্বের নিয়ম/প্রথা না মেনে নতুন নিয়মে পরীক্ষার ফল প্রকাশ করাসহ বিভিন্ন কারণে মলয় কুমার ভৌমিক তার সহকর্মী এবং ছাত্রছাত্রীদের বিরাগভাজন হন।
সংগীত ও নাট্যকলা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক জানান, তিনি নাট্যকলা বিভাগের নিয়ম নীতির তেমন একটা তোয়াক্কা করতেন না। এ্যাকাডেমিক কমিটিতে যেসব বিষয়ে সিদ্ধান্ত হবার কথা সেগুলোর সিদ্ধান্ত তিনি নিজেই গ্রহণ করতেন। নিয়ম রক্ষার জন্য মিটিং ডেকে তিনি সিদ্ধান্তের কথা সবাইকে জানাতেন। এছাড়া বিভাগ থেকে পাশ করে যেসব ছাত্র বর্তমানে বিভাগেরই শিক্ষক হয়েছেন তাদের সাথেও তার তেমন কোন সম্পর্ক নেই। ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, আমরা তো লেখাপড়া করেই শিক্ষক হয়েছি। কিছু না কিছু তো শিখেছিই। আমাদের এভাবে অপমান করার মানে কী।
বিভাগীয় শিক্ষক এবং ছাত্ররা ইতিমধ্যেই তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পাঠিয়েছেন রা.বি’র ভাইস চ্যান্সেলরের কাছে। ভাইস চ্যান্সেলর একটি সম্মানজনক পরিণতির আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তার তেমন কোন আভাস পাওয়া যায়নি। এদিকে প্রগতিশীল শিক্ষক সমাজ নাট্যকলা ও সংগীত বিভাগের ছাত্র এবং শিক্ষকদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আজ।
অন্যদিকে বিভাগের ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা অভিযোগ করেছেন, মলয়কুমার ভৌমিকের রাজনৈতিক প্রভাবের কারণে জাতীয় সংবাদপত্রগুলোয় তেমন কোন সংবাদ প্রকাশ হচ্ছে না।

(ছবিগুলো ফেসবুকের বিভিন্ন লিঙ্ক থেকে নেয়া)


সংগীত ও নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রীদের অবস্থান


রা.বি'র ভিসির সাথে সংগীত ও নাট্যকলা বিভাগের ছাত্র-ছাত্রীরা
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

সজিব কখনো তারেক নয়॥

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০০



বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয়েছে।এর মধ্যে একটি বহুল আলোচিত মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে - সজীব ওয়াজেদ জয় কি সার্চ ইঞ্জিন আবিষ্কার... ...বাকিটুকু পড়ুন

আপনার কি ভালো লাগে, ভূত না জ্বীন?

লিখেছেন রাজীব নুর, ১৮ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪



হ্যা ভূতের গল্প ভালো লাগে।
নলে অবাক হবেন, আমি নিজেও ভূতের কবলে পড়েছি অনেকবার। অথচ জ্ঞানীগুণীরা বলেন, ভূত বলতে কিছু নেই। এই আধুনিক যুগে আমি নিজেও বিশ্বাস করি ভূত... ...বাকিটুকু পড়ুন

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

×