গত পরশু মিরপুর ১০ নম্বর থেকে ফেরার পথে দেখি ছোট একটা জটলা। যাবনা যাবনা করেও কাছে গেলাম, দেখি এক ভদ্র লোক, স্বাস্থ ভাল, অল্প বয়স অথচ অজ্ঞান হয়ে পড়ে আছে রাস্তায়, কয়েকজন পুলিশ দাঁড়িয়ে আছে পাশে। ঘটনা কি জানতে চাইলে পাশে থেকে একজন বলল 'অজ্ঞান পার্টি'! বুঝলাম না 'অজ্ঞান পার্টি' মানে? আর একজন বলল 'অজ্ঞান পার্টি' মানে যারা পথচারিদের নানা উপায়ে অজ্ঞান করে টাকা, মোবাইল এসব ছিনিয়ে নিয়ে যায়। এরমধ্যে নাকি কয়েক জন মারাও গেছে এদের পাল্লায় পড়ে। মনটা খুব খারাপ হয়ে গেল। সাথে কোন ছবি তোলার যন্ত্র ছিল না, না হলে আপনারা দেখতে পারতেন আসলেই কত করুন আর অসহায় ব্যাপারটা।(যা আমি লিখে বোঝাতে পারছি না) কিছুক্ষন পর পুলিশ ওনাকে (অজ্ঞান ব্যক্তি) গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। ফিরে আসলাম নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। কি করা যায় বলুন তো?
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।