somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামে আমানাত

১৫ ই আগস্ট, ২০১০ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ তা‘আলা ইরশাদ করেন,
নিশ্চয় আল্লাহ আদেশ করিয়াছেন তোমাদিগকে যেন আদায় কর তোমরা আমানতসমূহ উহার মালিকদের নিকট। আর যখন ফায়সালা করিবে তোমরা মানুষের মাঝে তখন যেন ফায়াসালা কর ইনছাফের সহিত। নিশ্চয় আল্লাহ অতি উত্তম উপদেশ দান করেন তোমাদিগকে। নিশ্চয় আল্লাহ মহাশ্রবণকারী, মহাঅবলোকনকারী।
ফায়দা-

মানবজীবনের শান্তি ও স্থিতির জন্য আলোচ্য আয়াতে দু’টি মৌলিক দিকনির্দেশনা রহিয়াছে। মুসলিম-অমুসলিম নির্বিশেষে যাহারাই এই মূলনীতি দুইটি অনুসরণ করিবে তাহাদের জীবনে শান্তি ও স্থিতি বিরাজ করিবে। প্রথমত আমানত রক্ষা করা এবং যাহার যাহা প্রাপ্য তাহা তাহার নিকট পৌঁছাইয়া দেওয়া। আমানত প্রধানত মালের সহিত সম্পৃক্ত হইলেও মানুষের যাবতীয় হক ও অধিকার ইহার অন্তভুক্ত। সুতরাং সরকারী পদ ও দায়িত্বসমূহ সৎ, যোগ্য ও উপযুক্ত ব্যক্তির হাতে ন্যাস্ত করিতে হইবে। আঞ্চলিকতা, আত্মীয়তা, সামপ্রদায়িকতা বা অন্য কোন বিবেচনায় অযোগ্য লোককে দায়িত্ব দেওয়ার অর্থ আমানতের খেয়ানত, সেজন্য আখেরাতে আল্লাহর নিকট জবাবদেহি করিতে হইবে। এমনকি দুইজন সমান যোগ্য লোক কোন পদের জন্য সামনে আসিলে, শুধু দলীয় কারণে একজনকে অগ্রাধিকার প্রদান করা হইলে আমানতের খেয়ানত হইবে, সেক্ষেত্রে লটারী বা অন্যকোন নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করিতে হইবে। বলাবাহুল্য যে, বর্তমানে যত অশান্তি ও অস্থিরতা তার বেশীর ভাগ কারণ হইতেছে আমানাতের ব্যাপক খেয়ানত।

দ্বিতীয়ত ইনছাফপূর্ণ বিচার। ইহা শুধু আদালতের বিষয় নহে, ঘরেরও বিষয়। বরং প্রত্যেক উর্ধ্বতনকে তাহার অধঃস্তনের সহিত ইনছাফের আচরণ করিতে হইবে। ‘লোকদের মাঝে’ দ্বারা এদিকে ইঙ্গিত করা হইয়াছে যে, বাদী-বিবাদী কোন্‌ ধর্মের, কোন্‌ গোত্রের এবং কোন্‌ ভাষা ও বর্ণের এই সকল বিষয় যেন বিবেচনা না করা হয়। এমনকি হক ও সাক্ষ্য-প্রমাণ যদি অমুসলিমের পক্ষে হয় তাহা হইলে অমুসলিমের পক্ষেই ফায়সালা করিতে হইবে।

এই কোরআনি আয়াতের বাস্তব নমুনা ছিলেন ছাহাবা কেরাম, খোলাফায়ে রাশেদীন। বর্ণিত আছে যে, হযরত কাযী শোরায়হ-এর আদালতে আমীরুল মুমিনীন হযরত আলী (রা) এবং এক সাধারণ ইহুদীর মামলা আসিয়াছিল। হযরত আলী (রা)-এর পক্ষে তাঁহার পুত্র সাক্ষ্য দান করিয়াছিলেন, তখন কাযী শোরায়হ এই বলিয়া সাক্ষ্য রদ করিয়াছিলেন যে, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য গ্রহণযোগ্য নহে। ফলে ফায়সালা ইহুদীর পক্ষে চলিয়া গেল, আর হযরত আলী (রা) অম্লান বদনে তাহা মানিয়া লইলেন। এই অপূর্ব ইনছাফ অবলোকন করিয়া ইহুদী তৎক্ষণাৎ মুসলমান হইয়াছিল।

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×