somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামের সমালোচনা : কাঁটা দিয়ে ফুলের পরিচয় বৈকি !!!

২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলাম একটি ধর্ম । শাশ্বত ও পবিত্র ধর্ম । পৃথিবীর একটি সনাতন ধর্ম । অতীতের, বর্তমানের , এবং ভবিষ্যতের ধর্ম । ইসলাম ধর্মের রয়েছে ইতিহাস , ঐতিহ্য । মানবসভ্যতা বিকাশে , জ্ঞান আর গুণের বিস্তারে ইসলাম ধর্মের অবদান অপরিসীম ।যুগে যুগে মানবজাতিকে সঠিকপথের দিশা দিতেই ইসলাম ধর্মের আগমন । ইসলাম ধর্মের রয়েছে নিজস্ব পরিচয় । নিজস্ব স্বকীয়তা ও বৈশিষ্ট । ইসলামকে নিয়ে যারা গবেষণা করে , ইসলামকে নিয়ে যারা আলোচনা বা সমালোচনা করে তাদের প্রত্যেকের উচিত সর্বপ্রথম ইসলামকে ভালোভাবে জানা , বুঝা । তারপর মন্তব্য করা । বর্তমানে আমাদের দেশে ইসলাম ধর্মের বিভিন্ন আলোচক-সমালোচক পরিলক্ষিত হচ্ছে । এদের অনেকেই ইসলাম ধর্মের বিভিন্ন আংশিক দিক নিয়ে সমালোচনা করছে । অথচ এদের অধিকাংশেরই ইসলাম ধর্ম সংক্রান্ত মৌলিক জ্ঞানটুকু নেই । কোন বিষয়ের সমালোচনা করতে হলে সেই বিষয়ের পরিপুর্ণ জ্ঞান থাকাটা অপরিহার্য । অন্যথায় সমালোচক একজন অন্যায় ও অবিচারকারী বলে বিবেচিত হবে । পৃথিবীতে এমন কোন ধর্ম বা বাদ মতবাদ নেই যারা অন্যায় অবিচারকে সমর্থন করে । ব্যক্তি হোক, বস্তু হোক , হোক কোন বিষয় যে কোন ক্ষেত্রেই অজ্ঞতার সাথে ফায়সালা করা অবিচার করার শামিল । আজ অনেককেই দেখা যায় ইসলামের মূল পরিচয়ের দিকে না গিয়ে শাখা - প্রশাখা দিয়ে ইসলামের পরিচয় দিচ্ছে । কেউ যদি গোলাব তুলতে গিয়ে কাঁটার আঘাতে সরে আসে এবং মানুষের কাছে গোলাবের বদনাম করে বেড়ায় তাহলে এটা অবিচার ছাড়া আর কিছু যেমন হতে পারে না তেমনই ইসলাম ধর্মের আশেপাশের কাঁটা দিয়ে ইসলাম ধর্মের পরিচয় দেওয়া ইসলাম ধর্মের প্রতি অবিচার ছাড়া আর কিছু নয় । আবার কারো কারো সমালোচনা দেখে মনে পড়ে যায় অন্ধের হাতি দেখার কাহিনী । কেউ বলে পিলারের মত আর কেউ বলে ডালার মত ইত্যাদি । কে কোন অজপাড়া গ্রামে কি ঘটনা ঘটিয়ে ছিল নামে মনে হচ্ছে মুসলিম , পরেছে টুপি পাঞ্জাবী , মুখে কিঞ্চিত দাড়িও দেখা যাচ্ছে !এইতো একটা দোষ পাওয়া গেলো !!! যারা প্রকৃত পক্ষেই সত্যান্বেষী তারা কোন ক্ষুদ্রতর বিষয় দিয়ে বৃহত্তর বিষয়ের সমালোচনা করে না ।কোন ব্যক্তির নাম বা পোষাক দিয়ে তার ধর্ম বা বিশ্বাসের সমালোচনা করে না । আজকালতো অনেকের নাম দেখলে মনে হয় বড় কোন আলিম বা ধর্ম পন্ডিত হবে হয়তোবা কিন্তু কাজে সম্পূর্ণ তার বিপরীত । দ্বিতীয়ত আরেকটি বিষয় মনে রাখা উচিত ইসলাম ধর্মের প্রবর্তন একজন আরব-নবীর মাধ্যমে , আরবী ভাষার মাধ্যমে অতএব ইসলামের মৌলিক জ্ঞানের জন্য অবশ্যই আরবী উৎস গ্রন্থগুলো অধ্যায়ন অপরিহার্য । সর্বশেষ একটি কথাই বলব যে সমালোচনার উৎস হিংসা, বিদ্বেষ সে সমালোচনা কখনো বন্ধ হওয়ার নয় ।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৭:৫৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×