পিসিতে মেইল অ্যালার্ট হিসেবে সেট করূন আপনার পছন্দের রিংটোন
০৮ ই অক্টোবর, ২০০৬ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পিসিতে কোন ই-মেইল আসার সঙ্গে সঙ্গে যদি সেল ফোন অথবা ল্যান্ড ফোন এর ন্যায় ক্রিং ক্রিং শব্দে বেজে উঠে কোনো সাউন্ড বা রিংটোন, কেমন হয় তাহলে? আউটলুক এক্সপ্রেস ব্যবহারকারীদের জন্য এটা করা কিন্তু খুব একটা কঠিন কিছু না। ছোট্ট দুটি ধাপে কাজটি করা যাবে।
প্রথম ধাপঃ
প্রথমে Start মেনু থেকে Settings> Control Panel -এ গিয়ে Sounds and Audio Devices আইকনে ক্লিক করে প্রথমে Sounds বাটন ও পরে New Mail Notification বাটনটিতে ক্লিক করলে নিচে Sounds নামে একটি বক্স ওপেন হবে। সেখানে Browse বাটনে ক্লিক করে পছন্দের সাউন্ডটি সিলেক্ট করে ওকে করলেই ওই সাউন্ডটি ই-মেইলের রিংটোন হিসেবে সিলেক্ট হয়ে যাবে। তবে শুধুমাত্র *wav ফরমেটের ফাইলই রিংটোন হিসেবে সিলেক্ট করা যাবে। উইন্ডোজের মিডিয়া ফোল্ডারে প্রচুর *wav ফরমেটের ফাইল রয়েছে।
দ্্বিতীয় ধাপঃ
প্রথম ধাপের পর আউটলুক এক্সপ্রেস কনফিগার করতে হবে। এজন্য আউটলুক এক্সপ্রেসের Tools মেনু হয়ে Options -এ গিয়ে General ট্যাবটি সিলেক্ট করে Play sound when new messages arrive - এ টিক দিয়ে OK করতে হবে।
ব্যস এখন কোনো মেইল এলেই বাজবে পছন্দের রিংটোন ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন...
...বাকিটুকু পড়ুন
এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২

তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুন