21 আগষ্ট, চোখে দেখা বিভীষিকা
২১ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অনান্য দিনের মতো আজও ইতিহাসের একটি কালো দিন

। আজ 21 শে আগষ্ট। এই দিনে স্মরণকালের (বাংলাদেশে) ভয়াবহ বোমা হামলা ঘটে। জীবনের প্রথম চাকরি, প্রথম অফিস বঙ্গবন্ধু এভিনিউয়ে। রমনা ভবনের 5 তলায় কাজ করছি। বিকেল বেলা কাজের ফাকে একটু অবসর ছিলো সেই ফাকে বারান্দায় দাঁড়িয়ে শেখ হাসিনার ভাষণ শুনতেছিলাম। শেখ হাসিনার অবস্থান ছিলো একটি মিনি ট্রাকের উপর। হঠাৎ ভয়ংকর এক আওয়াজ। বুঝতে পারলাম না আসলেই কি ঘটছে। লক্ষ্য করলাম মানুষজন যে যেভাবে পারছে ছুটছে। নেত্রী শেখ হাসিনাকে অনেকগুলো মানুষ মানবপ্রাচীর দিয়ে ঢেকে রেখেছে। একটার পর একটা গ্রেনেড পড়তে লাগলো। অসহায়ের মতো তাকিয়ে দেখলাম কারো হাত, পা সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ তুলোর মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। হঠাৎ লক্ষ্য করলাম এক মহিলার (আইভি রহমান) নিম্নাঙ্গ ঝুলে পড়ে আছে। মৃতপ্রায় মানুষেরা সদ্য কাটা মাছের মতো ছটপট করছে। তখনই জ্ঞান হারালাম। আমার পাশে অবস্থানরতরা আমাকে ধরে অফিসের ভিতরে নিয়ে গেলো। কতক্ষণ পর জ্ঞান ফিরলো। এরই মধ্যে ভয়ংকর ও বীভৎস ঘটনাটি ঘটে গেলো। জীবনে এই প্রথম এতগুলো মানুষকে অঙ্গ-প্রত্যঙ্গ ছিন্নভিন্ন হয়ে মৃতু্যর কোলে ঢলে পড়ে যেতে দেখলাম।
ছবি কৃতজ্ঞতা
যুগান্তর
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন