somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাম্ভিক আইয়ুব বাচ্চুর “হঠাৎ” বাংলা ভাষা প্রীতি, পলিটিক্স আর একটি ভুলে ভরা চিঠি

১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আইয়ুব বাচ্চুর প্রতিভা নিয়ে সন্দেহের কোন অবকাশ নেই। তাঁর অনেক গানই আমার খুব প্রিয়। তবে তাঁর দম্ভ মাঝে মাঝেই তাঁর গায়ক হিসেবে সুনামকে প্রশ্নবিদ্ধ করে। আইসিসি সেলিব্রেশন কন্সার্টে মাইলসের গান গাওয়া নিয়ে তিনি যে ‘পলিটিক্স’ করেছেন সেটাই এর সাম্প্রতিক উদাহরণ।

আইসিসি সেলিব্রেশন কন্সার্টে দায়সারা ভাবে তিনি বেসুরে কিছু গান পরিবেশন করলেন। মনে হচ্ছিলো তিনি নিজের জনপ্রিয় গান গুলোকে নিজেই হত্যা করছেন। তবে পরিবেশনা শেষে তাঁর “হঠাৎ’ বাংলা প্রীতিটা চোখে লাগল। গান শেষে নেমে যাওয়ার আগে তাঁকে বলতে শুনলাম – “থ্যাঙ্ক গড্‌” আপনারা কষ্ট করে বাংলা গান শুনতে এসেছেন। “লাভ্‌ ইউ, বাই "- তাঁর বাংলা ভাষার চর্চা আর প্রীতিটা যে ভান্ডামী ছিল তা বেশ ভালই বুঝা গেল।

বাচ্চুর ক্যারিয়ার শুরু হয়েছে বিভিন্ন হোটেল আর অনুষ্ঠানে ইংরেজী গান পরিবেশন করে। তাঁর ব্যান্ডটির নাম ‘এল আর বি’ – বাংলা কোন নাম নয়। আর সেটিও কপি করা নাম। ১৯৭৫ সালে গঠিত ‘Little River Band বা LRB’ নামের একটি অস্ট্রেলিয়ান ইংলিশ রক্‌ ব্যান্ডের অনুকরণে নিজের ব্যান্ডের নামকরণ। তাঁর মুখে বাংলা ভাষা প্রীতি আর স্বকীয়তার বুলি বেনান লাগে।

আইয়ুব বাচ্চুর ফেসবুক পেজে নিজের লেখা ‘বামবা’ থেকে সদস্যপদ প্রত্যাহারের চিঠিটি পড়লাম। সেটিও ইংরেজীতে লেখা, যা কিনা একজন বাংলা ভাষার দরদীর চিঠি হিসেবে বাংলায় হতে পারত। লজ্জাজনক বিষয় হচ্ছে চিঠিতে বেশ কিছু হাস্যকর গ্রামার ভুল আর ত্রুটিপুর্ন শব্দচয়ন প্রকট ভাবে চোখে পড়ে, যে সব ভুল আজকাল ক্লাশ সেভেন এর বাচ্চারাও করে না। এমন একটি চিঠি পাবলিক করার আগে একজন জনপ্রিয় গায়কের উচিত ছিল কাউকে দিয়ে প্রুফ রিডিং করিয়ে নেয়া। সদস্য সচিবকে লেখা চিঠির/আবেদন পত্রের শেষে তিনি (বোধ করি স্রোতাদে উদ্যেশ্যে) লিখেছেন ‘see you all somewhere around the world’ যা চিঠির বক্ত্যব্যের সাথে মোটেও সামঞ্জস্যপুর্ন নয়। যা স্পষ্টতই প্রমান করে এটা একটা পাবলিশিটি স্টান্ট্‌ ছাড়া আর কিছুই নয়।

দেশের একজন শীর্ষ আর জনপ্রিয় গায়কের কাছ থেকে আমারা এসব সস্তা ভুল আর সেন্টিমেন্ট আশা করি না। আরও আশা করি তিনি তাঁর আচার-আচরনে দাম্ভিক না হয়ে আরও বিনয়ী আর ‘পিপলস ম্যান’ হবেন।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×