বিশেষ কারণে ব্যাটারী চালিত রিকশায় করে অলংকার মোড়ে যেতে হলো। অলংকার থেকে যেতে হল স্যানমার ওশান সিটি। ওশান সিটি যাওয়ার সময়ও ব্যাটারী চালিত রিকশায় উঠলাম। কিশোর বয়সী চালক এমন স্পীড আর বিপদজনক ভাবে ড্রাইভিং করছিলো, যেন এই 'ফর্মুলা ওয়ান রেস' তাকে জিততেই হবে............। কোন কিছুকেই তোয়াক্কা করছিলো না। বেশ কয়েকবার আমি আস্তে ও সাবধানে চালাতে বলেছি, কিন্তু আমার মতো নগণ্য যাত্রীর কথায় সে তো আর প্রতিভা প্রদর্শনে পিছিয়ে যেতে পারে না.........! পাত্তাই দিলো না।
যদিও আমি তাকে একটা চড় মেরে ব্যাপারখানা মগজে ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু এতে তেমন কোন লাভ হবে না; এই ভেবে চড় দিলাম না। কারণ এই অহেতুক 'ঝুঁকি' রোধ কিন্তু সরকার/ কত্রিপক্ষ এর মাধ্যমেই করতে হবে। তবে আমি ব্যাটারী রিকশা বন্ধ করে দেয়ার পক্ষপাতী নই। কারণ সরকার যখন আইন দ্বারা সি এন জি অটোরিকশার ন্যায্য বা মিটার চালিত ভাড়া সাধারণ মানুষের জন্য নিশ্চিত করতে পারে নাই, সেহেতু আইনের দোহাই দিয়ে ব্যাটারী চালিত রিকশা বন্ধ করার নৈতিক অধিকার তাদের নেই।
কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে মিটার প্রদান, চালকদের প্রশিক্ষণ, চালকদের লাইসেন্স প্রদান ও ট্রাফিক পুলিশের মাধ্যমে নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে এই বাহনটিকে নগরবাসীর স্বস্তির প্রতীকে পরিণত করা যায়।
সরকারের উচিত এই বিষয়ে যৌক্তিক বিবেচনা ও অরাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



