আমাদের 'ভি ভি আই পি' পুলিশ কমিশনার......
২৪ শে মে, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকাল ১১টা। জিইসি মোড়ে (চট্টগ্রাম) দাঁড়িয়ে আছি বাসায় যাবো বলে। সঙ্গে কয়েকজন বন্ধু। হঠাত রাস্তা খালি। ২নং গেট হতে জিইসি হয়ে রাস্তাটি একদমই ফাঁকা। মনে করেছিলাম প্রধানমন্ত্রী বা এমন পর্যায়ের কোন ভিভিআইপি আসছে। ২ মিনিট অপেক্ষা করলাম, মাননীয় 'পুলিশ কমিশনার' সাহেব পার হলেন। তারপর আগের মতো সব চলাচল শুরু হল।
জন্ম হতে চট্টগ্রাম আছি। প্রচুর সাংসদ এবং মন্ত্রীদের দেখেছি চট্টগ্রামের রাস্তায়। সাবেক শিল্প মন্ত্রী আমীর খসরু, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, বর্তমান মন্ত্রী হাসান মাহমুদ বা গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ সাহেব এর কথা বলা যায়। মন্ত্রী হওয়া স্বত্বেও তাদের কখনো সাইরেন বাজিয়ে চলতে দেখিনি। রাস্তা ব্লক করা তো দূরের কথা। কিন্তু অনেক নিম্ন পর্যায়ের আমলা হয়েও
মাননীয় পুলিশ কমিশনার মহোদয় রাস্তা অচল করে দেন নিজের নির্বিঘ্ন যাতায়াতের জন্য...............
হাঁড়ির চেয়ে ঢাকনা গরম হলে বিপদ ঘটে........... আমাদের কপালেও কি একই বিপদ আসছে......... সময়ই সেটা বলে দেবে।
(বিঃদ্রঃ- গত বছর রমজানের ঈদের পর নগরব্যাপী শুভেচ্ছা সংবলিত বিশাল বিশাল বিলবোর্ড লাগিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০

টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।
টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।
বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের...
...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত...
...বাকিটুকু পড়ুন
পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের...
...বাকিটুকু পড়ুন
কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০

আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে...
...বাকিটুকু পড়ুন