তুমুল হট্টগোল চলছে পাড়ার মোড়ের দোকানটাতে। ছোট্ট চায়ের দোকান। কিন্তু মানুষ উপচে পড়ছে রাস্তাতক। ব্যাপার আর কিছুই না। বাংলাভিশনের রাতের খবরে আল জাজিরায়া দেয়া হাসিনা বুবুর সাক্ষাতকার মানুষকে নতুন করে ভাবাচ্ছে। আর তাই নিয়েই যতো হুটোপুটি। আমি গিয়েছিলাম ধুম্রশলাকার খোঁজে। যেয়ে দেখি অবস্থা বেশ বিতর্কমুখর। পর্যালোচনার আর শেষ নেই। খবরটা আবার দেখলাম বাসায় এসে। সত্যি সরকার বেশ কায়দা করেছে বলে মনে হচ্ছে। নাহ্ নয়া পাণ্ডবদের মাথায় বেশ বুদ্ধি আছে বলা যায়।
সবমিলিয়ে বর্তমান সিচুয়েশন আর ভাল লাগছে না। এক বুবু পরবাসে বসে টেঁসে যাচ্ছেন উইথ ইন্টারন্যাশনাল মিডিয়া। তৈরি করছেন নিজের জনমত বা ধার করছেন সিমপেথি। আরেক বুবু দেশে হয়ে পড়েছেন গৃহবন্দী+অসুস্থতা।
সমস্যা অন্যখানে। কেন যেন মনে হচ্ছে খালেদা জিয়াকে মেরে ফেলার কোন ষড়যন্ত্র চলছে হয়তোবা! গাঁজায় দম দিইনি। কথাটা লজিক্যালিই লিখলাম। খালেদা জিয়ার হঠাত গুরুতর অসুস্থ্যতা এবং দলের নেতাকর্মীদের কাউকে তার সাথে দেখা করতে না দেয়ার বিষয়টি মোটেই সহজবোধ্য নয়। অথবা রিজার্ভ প্লেনে খালেদা জিয়াকে দেশছাড়া করার বিষয়টিও সন্দেহমুক্ত নয়। খালেদা জিয়াও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দেশত্যাগ ঠেকাতে। ফলে সরকারের হাতে আর রয়েছে মাত্র দু'টি তীর। দেখা যাক...
শেখ হাসিনার যা স্বভাব। তাতে তার উপর আমার পূর্ণ আস্থা রয়েছে- তিনি ঠিকই ক্রিস্টিনা বধূর সাথে সব ফাইনাল করে নিয়েছেন। বাকি ছিল একটি গ্রহণযোগ্য টিভি চ্যানেল- যাতে দেশের আমজনতা গলে যাবে অনেকটা বরফের মতো। সে 'চ্যানেল' হিসেবে আল জাজিরা সফল... বলা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


