সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০১৪ ভোর ৫:৫০
দিন যায়.... আশায়...নিরাশার ছলনায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মাঝে মাঝে সবারই খারাপ সময় যায়, আমারও যাচ্ছে। "অভাগা যেদিকে চায়. সাগর শুকায়ে যায়" প্রবাদটার যথার্থতা হাড়ে হাড়ে টের পাচ্ছি। দু'একদিন আগেও বেশ ভেঙ্গে পড়েছিলাম... এখন একটু সামলে নিয়েছি। আর ব্যপারগুলো এরকম যে হঠাৎ করে কোনো কিছু করে ফেলে সব পালটে দেবো এমনও সম্ভব না । অনার্স চলাকালীন সময়ে যখন পড়াশুনা করতাম না...আম্মা বলতো, এই যে সময় নষ্ট করছিস.... এ কিন্তু ভোগাবে অনেক, পাত্তাই দেইনি। এখন বুঝি কি দুরবস্থা আমার! 'না ঘরকা, না ঘাটকা ' হয়ে আটকে আছি.... কোনদিকে যেতে পারছিনা। পড়াশুনা করলাম কম্পিউটার ইনজিনিয়ারিং এ , কিন্তু আলসেমী করে প্রোগ্রামিং এর কিছুই শিখলাম না... মজা লেগেছিলো কমিউনিকেশান অংশটুকু ( পরে মাস্টার্সও করছি এখন ওর উপরেই)... কিন্তু ঐ ফিলডে জব কেমন করে পেতে হয় বুঝতে পারছিনা। এ্যাতো এ্যাতো এ্যাপ্লিল্লকেশান করলাম.... ইন্টারভিউ কল ও আসেনা, যোগ্যতা প্রমাণ করবো কেমন করে? যা শুনলাম অন্যদের কাছে ....স্মার্টনেস/রেফারেনস/অসম্ভব ভালো রেজালট...এসব ছাড়া নাকি হয়না.... স্মার্টনেসটা না হয় কোনোরকমে ঠেলেঠুলে বাড়ালাম... বাকিগুলা তো সম্ভব না। নতুন করে প্রোগ্রামিং এ মনোযোগ দিচ্ছিলাম, এর মধ্যে শুরু হলো অন্য এক মানসিক যন্ত্রনা। ইথারের বাবা-মায়ের আমাকে পছন্দ হলোনা.... যে চেহারা নিয়ে জন্মেছি...সেটা পালটাবো কেমন করে... বোঝাবো কেমন করে আমি দেখতে যেমনই হইনা কেন, ইথার আমার সাথেই সবচেয়ে ভালো থাকে। যে অফিসে এখন আছি, সেখানে থাকাটাও আমার বাবা এলাউ করছেন না, যেহেতু ইথার আমার সাথেই চাকরী করে। খুব চেষ্টা করছি অন্য কোথাও চাকরি নেবার..... কষ্ট করে ..পরিশ্রম করে চাকরি করতে আমার আপত্তি নেই... কিন্তু পেতে তো হবে... যত বেশী কাজ করা যায়...আমার মনে হয় মন খারাপের ভাবটা তত বেশি কমানো যায়। আমি মনে প্রাণে বিশ্বাস করি এ অবস্থা বেশিদিন থাকবেনা, বের হয়ে আসবোই.. ইনশা আল্ললাহ। কিন্তু এর আগের সময়টা যেন পার করতে পারি এটুকুই চাই ছি। জানিা কি হবে.... তবে নিরাশ হতে চাইনা
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো

এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলো
কিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন
জীবনের স্টেশনে
রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।