somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি দুর্ঘটনার গল্প...কিংবা, একটি গল্পের দুর্ঘটনা

২৭ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকেও আকাশটা মেঘলা, সকাল থেকেই। ক্লাস-টাস বাদ দিয়ে বাসায় গিয়ে কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে পারলে ভাল হত। আজকের লেকচারটা শোনা নেহায়েতই জরুরি বলে কেটে পড়ছে না ধীরেন।

মানুষের চিন্তাধারা কিভাবে বদলায়...। একসময় মেঘলা আকাশ দেখে যে ধীরেন গল্প ফেঁদে ফেলতে পারত, সেই ধীরেন ভাবছে বাসায় গিয়ে ঘুমানোর কথা। অবশ্য ধীরেনকে ও দোষ দেওয়া যায় না। ও তো লিখতেই চায়। কিন্তু বছরখানেক হল গল্পরা যেন ওকে ছেড়েই চলে গেছে। কোনভাবেই মাথায় কিছু আসেনা। এই অলিখিত শত্রুতার কারণ ধীরেন বোঝেনি। আপনা থেকে না আসায় একসময় বিরক্ত হয়ে রীতিমত জোর করেই গল্প বানাতে বসেছিল। কিন্তু গল্প আর এলো কই...

অলস ভঙ্গিতে বসে ধীরেন ক্লাসটায় চোখ বুলাতে লাগল। এই পিরিয়ডটা অফ। এরপরের ক্লাসটা করেই ও নির্ঘাত বাড়ি চলে যাবে। একসময় এই ক্লাসরুম, কানে আসা ছাত্র-ছাত্রীদের ছাড়া ছাড়া কথা- এসব নিয়েই হয়ত কিছু লিখে ফেলতে পারত ধীরেন।

ধীরেনের লেখার হাত ছোটবেলা থেকেই ভাল। অবশ্য এই ছোটবেলা মানে ঠিক শিশুকাল নয়। ১২/১৩ বছর হবে তখনকার কথা। হ্যা, এর আগেও যে বাচ্চাদের ছড়া কি গল্প লেখেনি এমন না, তা ওইগুলো বাদই দিলাম নাহয়। বড় হতে হতে লেখায় দখল আরও বাড়তে লাগল ধীরেন এর। পত্রিকায়, বেশ কিছু লিটল্ ম্যাগাজিনে গল্প ছাপা হতে লাগল ওর। বন্ধুমহলে লেখক ধীরেনের জনপ্রিয়তা তখন তুঙ্গে। ধীরেনের মাথায় তখন প্লট গিজগিজ করে...যা দেখে তাকেই গল্প বানিয়ে ফেলতে চায় সে। কিন্তু হঠাৎ করেই একসময় ও আবিষ্কার করল যে, কেন যেন আর গল্প আসছেনা। প্রথমে ব্যাপারটাকে খুব একটা আমল দেয়নি ও। ও তো আর মেশিন না যে গল্প একের পর এক লিখে যেতেই থাকবে... ঠিক হয়ে যাবে নিশ্চয়ই। কিন্তু ঠিক হয়নি। এবং এই ঠিক না হওয়ার মেয়াদের দীর্ঘতা দেখে ধীরেন সত্যিই বিচলিত হয়ে উঠেছিল। বন্ধুদের প্রশ্ন, সান্তনা আর উপদেশের ফাঁকে যেই কথাটা বেশি মাথায় আসত তা হল, গল্পরা কি তবে ছেড়ে যাচ্ছে?

আজ কী একটা গল্প নিয়ে ভাবা যায় না? অনেকদিন পর ধীরেন ভাবে এই কথা। ধরি আমারই গল্প...এই যে, এই গল্প লিখতে না পারা...লেখকের এই তৃষ্ণা, কিছু সৃষ্টি করার আপ্রাণ চেষ্টা, আকুলতা...এ ও কি লেখা যাবেনা? একটা গল্পও কি আসবে না আর! ধীরেন ভাবে। ক্লাসের এক কোণে বসে নিবিষ্ট মনে ভেবে চলে ধীরেন। ওর এই মৌনী সাধুর মত রূপ দেখেই যেন বা, ওর বন্ধুরা ওকে ঘাটায় না। কিছু সময় যায়। ধীরেন তখনও স্থির বসা। হ্যা, কিছু একটা আসছে ওর মাথায়...হয়ত...।

সবটুকু প্লট না গুছিয়ে লেখেনা ধীরেন। মাথায়ই আগে মোটামুটি একটা খসড়া করে নেয়। ভাবতে ভাবতেই ক্লাস রুম থেকে বের হতে থাকে ধীরেন। লেকচার চুলোয় যাক। মাথায় আর কিছুই ঢুকাতে চায় না সে। কেবল এই গল্পটা, আর কিচ্ছু না। 'এই শমী, আমি গেলাম। নোটগুলা টুকে রাখিস, পরে নেব নে।' বন্ধুকে বলে বের হয়ে আসে ধীরেন। 'গেলাম মানে! কই যাস তুই? ক্লাস না করবি বললি?' প্রশ্ন আসে। 'পরে, পরে..পরে বলব।' বলেই হাঁটা দেয় ধীরেন।


চলবে...

সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

×