somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"মেঘনাদবধ কাব্য"

১২ ই মে, ২০১৬ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামনি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, হে দেবি অমৃতভাষিণি,
কোন বীরবরে বরি সেনাপতি- পদে,
পাঠাইলা রণে পুনঃ রক্ষঃকুলনিধি
রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিৎ মেঘনাদে- অজেয় জগতে-
উর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নিঃশঙ্কিলা?

মাইকেল মধুসূদন দত্তের "মেঘনাদবধ" কাব্য বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য । এই মহাকাব্য সর্বমোট নয়টি সর্গে লিখিত । "মেঘনাদবধ" কাব্য তৎকালীন সময়ে শুধু আলোচিতই হয় নাই, বেশ কয়েকটি কারণে ছিলো সমালোচিতও । বাল্মীকি রচিত রামায়ণের ভাবকে সম্পূর্ণরূপে অগ্রাহ্যপূর্বক রাবণপুত্র মেঘনাদকে বলিষ্ঠ চরিত্রের বর্ণনা, রামচন্দ্রকে গুরুত্বপরিমাপে হেয় করা- সমালোচনার কারণ ছিলো প্রাথমিক ভাবে । ধর্মান্তরিত, সদ্য খৃষ্টান মধুসূদনের মহাকাব্যিক উপহাস, এই শিরোনামে বাংলা গেজেট ধারাবাহিক কয়েকটি খবরও প্রকাশ করে । সেইসময়ের কবি সাহিত্যিকগণও ইহা হইতে ব্যতিক্রম ছিলেন না । এমনকি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পরও তাহা চলমান ছিলো অনেককাল ।
রবীন্দ্রনাথ ঠাকুর এই মহাকাব্যের সমালোচনা করিয়া বেশ কয়েকটি লিখা দেন সংবাদপত্রে । রবীন্দ্রনাথ তাঁহার এক লিখায় লিখেন: সমাধানপূর্বক শোক সংবরণ করার মধ্যে রাবণের যে মহান ভাব প্রকাশিত হইতেছে, তাহা যদি ইংরাজি-পুথি-সর্বস্ব-পাঠকেরা দেশীয় কবি বাল্মীকি লিখিয়াছেন বলিয়া বুঝিতে না পারেন, এইজন্য ইংরাজি কবি মিলটন হইতে তাহার আংশিক সাদৃশ্য উদ্ধৃত করিয়া দিতেছি,
Thrice he essay'd and thrice, in spite of scorn,
Tears, such as angels weep, burst forth।
কতকগুলি পাঠকের আবার পাত্রাপাত্র জ্ঞান নাই, তাঁহারা জিজ্ঞাসা করিবেন রাবণের সভা মহান করিতেই হইবে তাহার অর্থ কী? না-হয় সুন্দরই হইল, ইঁহাদের কথার উত্তর দিতে আমাদের অবকাশ নাই এবং ইচ্ছাও নাই । এককথায় বলিয়া রাখি যে, কবি ব্রজাঙ্গনায় যথাসাধ্য কাকলি, বাঁশরি, স্বরলহরী, গোকুল, বিপিন প্রভৃতি ব্যবহার করিতে পারিতেন, কিন্তু মহাকাব্য রচনায়, বিশেষ রাবণের সভা-বর্ণনায় মিষ্টভাবের পরিবর্তে তাঁহার নিকট হইতে আমরা উচ্চ, প্রকাণ্ড, গম্ভীর ভাব প্রার্থনা করি ।
কিছু ভ্রান্তি রবীন্দ্রনাথ প্রকাশ করেন উপহাসের সুরে । বিশ্লেষণের এক ধাপে কবিগুরু নিয়ে আসেন ম্যাকব্যাথ । সেনাপতি সিউয়ার্ডের পুত্র যুদ্ধে হত হইলে রস্ আসিয়া তাঁহাকে নিধন সংবাদ দিলেন । সিউয়ার্ড জিজ্ঞাসা করিলেন, ‘সম্মুখভাগেই তো তিনি আহত হইয়াছিলেন'?
রস ।–হাঁ, সম্মুখেই আহত হইয়াছিলেন ।
সিউয়ার্ড ।–তবে আর কি! আমার যতগুলি কেশ আছে ততগুলি যদি পুত্র থাকিত, তবে তাহাদের জন্য ইহা অপেক্ষা উত্তম মৃত্যু প্রার্থনা করিতাম না ।
ম্যাল্কম ।–তাঁহার জন্য আরও অধিক শোক করা উচিত ।
সিউয়ার্ড ।–না, তাঁহার জন্য আর অধিক শোক উপযুক্ত নহে । শুনিতেছি তিনি বীরের মতো মরিয়াছেন, ভালোই, তিনি তাঁহার ঋণ পরিশোধ করিয়া রব তাঁহার ভালো করুন ।
আমরা দেখিতেছি, মাইকেলের হস্তে যদি লেখনী থাকিত, তবে এই স্থলে তিনি বলিতেন যে,
হা পুত্র, হা সিউয়ার্ড, বীরচূড়ামণি কী পাপে হারানু আমি তোমা হেন ধনে!
অ্যাডিসন তাঁহার নাটকে পুত্রশোকে কেটোকে তো ক্ষুদ্র মনুষ্যের ন্যায় রোদন করান নাই! স্পার্টার বীর-মাতারা পুত্রকে যুদ্ধে বিদায় দিবার সময় বলিতেন না যে,
এ কাল সমরে,
নাহি চাহে প্রাণ মন পাঠাইতে
তোমা বারংবার!
তাঁহারা বলিতেন, ‘হয় জয় নয় মৃত্যু তোমাকে আলিঙ্গন করুক!'
রবীন্দ্রনাথ সামান্য উপহাস করিয়া যুক্তি দেখাইলেও সেইসময় বা এখন পর্যন্ত তাঁহার বিশ্লেষণগুলোর বিরোধিতা করেন নাই । করিবার কথাও না "এ কাল সমরে, নাহি চাহে প্রাণ মন পাঠাইতে তোমা বারংবার!" এই লাইনে তিনি দেখাইয়াও দিয়াছেন যে, যুদ্ধের মহাকাব্যগুলোর পংক্তি সাধারণত কীভাবে হইয়া থাকে । ঊনবিংশ শতাব্দীর শুরুর দিককার কথা এইগুলো ।
শেষ বয়সে কবিগুরু নিজেই তাঁহার লেখায় অনুশোচনা করিয়াছিলেন তাঁহার সমালোচনামূলক লিখার জন্য । সংস্কৃত কবি কালিদাসের পর মহাকাব্য চর্চা বিশেষ করেন নাই । সেইদিক হইতে মাইকেল মধুসূদন দত্ত বেশ কিছু নতুন ধারা অানিয়াছিলেন বাংলা সাহিত্যে ।
মাইকেল মধুসূদন দত্ত এক ভিন্নতার নাম ছিলেন সাহিত্যে, যারা বিকশিত হোন ধীরে কিন্তু স্থায়িত্বতার সাথে । (রবীন্দ্র
ভাষ্য)
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সকাল ৮:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×