somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বেকুবদের জন্য আমার সহানুভূতি কাজ করে না

০১ লা জুন, ২০২২ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইণ্ডিয়ান একজন গায়ক মারা গেছেন, ওনি আবার বাংলাদেশেও বেশ জনপ্রিয়। যে অডিটোরিয়ামে ওনি গান গাইছিলেন, ধারণক্ষমতার চার গুন লোক হয়েছিল। এসি বন্ধ ছিল। জ্বলছিল বিশাল বিশাল পাওয়ারের লাইট। দমবন্ধ হয়ে যাচ্ছিল। গায়ক ঘেমে নেয়ে গেছিলেন। বারবার বলছিলেন লাইট বন্ধ করে দাও, এসি চালু করো। আয়োজকরা কর্ণপাত করে নি। ফলাফল হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু।
স্বাভাবিকভাবে রাগ হওয়ার কথা আয়োজকদের ওপর। কিন্তু আমার রাগ খোদ গায়কের ওপর। ওনার কী এমন দায় পড়েছিল জীবন বিসর্জন দিয়ে গান শোনানোর?
ওনি বেরিয়ে গেলে নিন্দুকেরা অনেক কানাঘুঁষা করত কিন্তু ওনি তো বেঁচে যেতেন। জীবনের চেয়ে ভক্তদের আবদার বেশি দামি? ওনি পরবর্তীতে ভক্তদের খুশি করতে পারতেন না?


ছেলেটা মেয়েটাকে বলল গোপনে বিয়ে করবে। মেয়ে পরিবারসহ রাজি। বিয়ে হলো। বিয়ের কিছুদিন পর ছেলে যৌতুক চায়। মেয়ে লাখখানেক টাকা দেয়। ছেলে আরও চায়। এবার মেয়ে বেঁকে বসে। ছেলেটা লাপাত্তা।
আচ্ছা, যে ছেলে বিয়ে গোপন করে সে প্রতারক বোঝাই যায়। মেয়ে বা মেয়ের পরিবারের মাথায় কি ঘিলুও ছিল না? এখন বুঝুক ঠ্যালা।

আরও একটা ঘটনা এর সাথে প্রাসঙ্গিক। প্রবাসী দেশে এসে বিয়ে করেছেন। বিয়ের পর দেখা গেল ওনার আরও একজন বউ আছে। এখন নতুন বউ তালাক চায়। আচ্ছা, টাকা পয়সা দেখেই কি মাথা ঘুরে গিয়েছিল? একবারও ছেলের ব্যাপারে খোঁজ নেওয়া গেল না?


বাসায় সুন্দরী বউ। স্বামীর বয়স বেশি। স্বামী এক লোককে ঘন ঘন বাসায় নিয়ে আসেন। জমিজমা নিয়ে কী সব কথাবার্তা বলেন৷ একসময় দেখা গেল স্বামীর অবর্তমানে ওই লোকের সাথে বউয়ের পরকীয়া। তিন সন্তান রেখে পলায়ন। এমন এক লোকের সাথে পলায়ন, যে মহিলার মেয়ের দিকেও নজর দিয়েছিল। ভাবা যায়? যৌন অতৃপ্তি মানুষের হিতাহিত জ্ঞানও লোপ করে দেয়?
যাহোক, মহিলা যে খুব সুখী তা না। সতিন নিয়ে সংসার। নাক চোখের পানি এক।

মহিলার পূর্ববর্তী স্বামী বিদেশ থাকার সময় টাকা পাঠাতেন মায়ের নামে। সে জমি এখন সব ভাইদের। যিনি টাকা পাঠাতেন, ওনি ছেলেমেয়েদের কোনো চাহিদাই পূরণ করতে পারেন না।
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:৩৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

×