somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

’২৪-এর যোদ্ধাদের কাছে ’৭১-এর মুক্তিযোদ্ধারা অসহায়

২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টাকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে নিষ্ক্রিয় করা হয়েছে। তার দোষ তিনি জামায়াত-শিবিরকে ‘কালো শক্তি’ বলেছেন। ’২৪ নিয়ে নাকি কটূক্তি করেছেন! যথাযথ জবাব উনি দিয়েছেন, তবে তাতে দল সন্তুষ্ট না। মানুষের বুঝতে অসুবিধা হওয়ার কথা না যে, মবের ভয়ে আর তরুণদের ভোট টানতে এই কাজ করা হয়েছে।

এতদিন শুনে এসেছি বিএনপিতে নাকি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছেন। গত বছরের ৫ই আগস্ট পরবর্তীতে মুক্তিযুদ্ধের এত এত স্থাপনা ধ্বংস করা হলো, তখন তারা কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধ ইস্যুতে যে যা খুশি বলছে, তাতেও তো দেখি বিএনপির বিকার নেই। যে ফজলুর রহমান একটু উচ্চকণ্ঠ ছিলেন তাকেও থামিয়ে দেওয়া হলো। তাহলে কি বিএনপি শুধু পোস্টারে ‘স্বাধীনতার ঘোষক জিয়া’ লিখেই দায় সারছে? বিএনপিতে থাকা মুক্তিযোদ্ধারা কি দলে কোনঠাসা হয়ে পড়েছেন?

আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল ‘মঞ্চ ৭১’ নামে একটি সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ড. কামাল হোসেনের। দল-মতের সব মুক্তিযোদ্ধাদের ডাকা হয় এখানে। বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এসেছিলেন। ড. কামাল হোসেন আসেননি।

২০-২৫ জন ছেলে এসে হট্টগোল করে সবাইকে ঘিরে ফেলে। তারা লতিফ সিদ্দিকী ও উপস্থিত অন্যদের অনুষ্ঠানস্থলে প্রবেশ ও অবস্থান ঠেকাতে তাদের অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি টেবিল ভাঙা দেখা গেছে। সেখানে অনুষ্ঠানে অংশগ্রহণকারী কয়েকজন রয়েছেন। অন্যদিকে, বেশ কিছু লোক হৈ-হুল্লোড় করছেন।

এরপর দুপুর ১২টার দিকে এডিসি আাসাদের নেতৃত্বে লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েকজনকে পুলিশ ভ্যানে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে গঠিত। এখানে বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার প্রতিনিধিরা রয়েছেন। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন। গত ৫ই আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্ল্যাটফর্মটির আত্মপ্রকাশের কথা জানানো হয়।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৬
১৯টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×