somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুল রাজনীতি থেকে শিক্ষা নেয়নি কেউ

২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার উত্তরে পশুর নদীর তীর ঘেঁষে যখন রামপাল তাপবিদ্যুৎ প্রকল্প নেয়া হলো, লোকজন খুব সমালোচনা করছিল। বিশেষ করে পরিবেশবিদরা সর্বোচ্চ চেষ্টা করছিলেন ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কয়লাভিত্তিক এ প্রকল্পটি বন্ধ করার। তারা বলেছিলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাবিত অবস্থান রামসার কনভেনশনের শর্ত তথা আইন লঙ্ঘন করবে (রামসার কনভেনশন জলাভূমি সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক পরিবেশ চুক্তি। সুন্দরবন রামসারের আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমিগুলির তালিকাতে রয়েছে)। শেখ হাসিনা সরকার গোয়ার্তমি করে প্রকল্পটি হাতে নিয়েই ফেলে।

দেশে তো বিদ্যুৎ অবশ্যই দরকার, সেজন্য কি পরিবেশবিদদের কোনো পরামর্শ নিয়েছিল শেখ হাসিনার সরকার? নেয়নি। নিলে এমন জায়গায় প্রকল্পটি নেয়া উচিত ছিল যেখানে সবাই রাজি হতো। সে সময়ের সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ আরো অনেক প্রকল্প পরে খেয়াল-খুশিমতো হাতে নিয়েছিল।

বলা যায়, শত শত প্রকল্প হাতে নেয়া হয়েছে। কিছু কিছু অহেতুকও ছিল। বাস্তবায়ন হয়েছে আবার হাজার হাজার কোটি টাকা দুর্নীতিও হয়েছে। তো সরকারের কী করা উচিত ছিল? অবশ্যই জনগণের মনমর্জি বোঝা। সে মতো চলা। মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া। চক্রান্ত হচ্ছে কি না সেসবেরও খোঁজ রাখা। একটার পর একটা প্রকল্প হাতে নিয়ে কি বাঁচা গেছে?

দেশে প্রতিদিন খুন-ধর্ষণসহ এমন কোনো অনাচার নেই হচ্ছে না, তেমন হৈচৈ পাওয়া যায়? আজকের খবর কাল বাসি হয়ে যায়। আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থক মনে হয় না একজনও বাইরে আছে। পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। কিন্তু এত এত খুন-ধর্ষণ হচ্ছে, কয়জনকে ধরতে পারছে? এত এত চাঁদাবাজি হচ্ছে, কয়জন চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থ‍া নেয়া হয়েছে?

একটা প্রজন্ম আওয়ামী লীগের ১৫ বছরের শাসন দেখে বড় হয়েছে। তারা আওয়ামী লীগের দুঃশাসন দেখেছে কিন্তু তারা সে সময় দেখেনি যখন একযোগে ৬৩ জেলায় বোমা হামলা হয়েছে, যখন দেশ টানা চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, যখন ৫ বছরের এক মেয়াদে এক মেগাওয়াট বিদ্যুৎও উৎপাদন করেনি, সারের জন্য মিছিল করতে গেলে গুলি করে হত্যা করা হয়েছে। যারা দেখেছে তারা চুপ হয়ে আছে হয় জানের ভয়ে অথবা লাভের গুঁড় খাওয়ার জন্য।

যদিও গত এক বছরের অনেককিছু দেখেছে দেশ। ফেরেশতারা এখন ইবলিশে পরিণত হয়েছে। গুঁড় খাওয়া নিয়ে কোন্দলও চলছে। অনেকে তো বলা শুরু করেছে, আগেই ভালো ছিলাম। এটা কি বলার কথা? আন্দোলনের নামে অনেকে ধান্ধা করতে গিয়ে মরেছে আবার অনেকে তো ভালো কিছু হওয়ার স্বপ্ন দেখেছিল।

দল বদলের একটা রাজনীতি সবসসময় চালু ছিল। আওয়ামী লীগ-ছাত্রলীগ টাকা খেয়ে বিএনপি-জামায়াতের লোকজনকে পদ দিয়েছে। পরবর্তীতে দেখা গেল নিজেদের খোলস ছেড়ে তারা বেরিয়ে এসেছে। এখন দেখা যাচ্ছে ভোট বাড়াতে বিএনপি-জামায়াত আওয়ামী লীগ-ছাত্রলীগকে বাগিয়ে নেয়ার চেষ্টা করছে। যদিও বোঝা যাচ্ছে না এরা আসল আওয়ামী লীগ-ছাত্রলীগ নাকি গুপ্ত। আসল যদি হয়ই, তাহলে কি তারা তাদের আদর্শ মুছে ফেলবে? নাকি গুপ্ত থেকে গা বাঁচাবে, পরে সুবিধামতো আসল চেহারা বের করে ফেলবে?
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৫ রাত ৯:৪৭
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×