somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখন আর আকাশ-বাতাস কাঁপে না?

১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে এক কিশোরকে আটক করেছিল পুলিশ। তার পরনে ছিল প্যান্ট-কোট-টাই। হাতে ছিল একটি ব্যাগ। সে আসলে স্কুলছাত্র ছিল। তার ব্যাগে ছিল মুক্তিযুদ্ধের বই। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা তার নেশা। ধানমন্ডির ৩২-এ সে গিয়েছিল ইট সংগ্রহ করতে। পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে। সে নিশ্চয়ই বড় অপরাধ করে ফেলেছিল!

গত বছরের জুলাইতে এরচেয়ে একটু বড় একজনকে পুলিশ আটক করেছিল। তার জন্য মানুষের কান্নাকাটির শেষ ছিল না। তার বিরুদ্ধে আবার পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগ আছে। অথচ এই যে কিশোর, সে শুধু দুটো ইট আনতে গেল, তার জন্য পুলিশ তাকে ধরে নিয়ে গেল? বেশিক্ষণ আটকে রাখেনি অবশ্য। পুলিশের দয়ার শরীর। ছেলের মায়ের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

একইদিন আরো একটা ঘটনা ঘটেছিল। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে মারধরের শিকার হন সালমা ইসলাম (৪০) নামে এক মধ্যবয়সী নারী। তাকে লাঠি দিয়ে পেটাচ্ছিল জান্নাত খান নামে ২০-২২ বছর বয়সী এক নারী। সে একসময় নার্স ছিল। সেসব ছেড়ে এখন এনসিপির রাজনীতি করে।

মজার ব্যাপার হলো, সে একসময় আওয়ামী লীগের রাজনীতি করত। এখন ‘মোর খ্রিষ্টান দ্যান পোপ’ হয়ে গেছে। ছাত্রলীগের লুঙ্গির নিচে এত বছর থাকা সৈনিকের যেমন এখন বিরাট বিপ্লবী হয়ে গেছে। তো যে মহিলাকে পেটাচ্ছিল, তিনি বোরখা পরিহিত ছিলেন। যে পেটাচ্ছে সে কিন্তু বেপর্দা। তাও তার সমর্থন বেশি। অথচ অন্য সময় হলে বিরাট হৈচৈ পড়ে যেত। ধর্ম অবমাননাও হতে পারত। রাজনীতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে, এখন ধর্মও ফেইল। আমার প্রশ্ন হলো, নিরস্ত্র একজন মহিলা কী এমন করছিলেন বা করতে পারতেন?

যাহোক, মারধরের শিকার সালমা ইসলামকে ইউরোপিয়ান ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র আবু সাইদ মু. সাইম হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ভাবা যায়? পুলিশ মোবাইল চেক করলে এখন আর মৌলিক অধিকার লঙ্ঘন হয় না। গত একবছরে এত এত মানুষ মারধরের শিকার হলো, হত্যাকাণ্ডের শিকার হলো, এত এত ধর্ষণের ঘটনা ঘটল, তাও এখন আর আকাশ-বাতাস কাঁপে না।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২৫ রাত ৮:৪৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×