somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকামের প্যাচাল :P:((B-););)/:):-*

১৪ ই মে, ২০১২ দুপুর ১২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে অনেক কিছু লিখতে ইচ্ছা করে, কিন্তু লিখতে পারিনা গুছিয়ে । এখন অফিসে এসে বসে আছি কোন কাজ পাচ্ছিনা তাই ভাবলাম মনের কিছু ভাবনা যেগুলা উকি দিচ্ছে সেগুলা একটু এখানে লিখে যাই, ফেসবুকে অনেক সময় নিজের ভাবনা, ইমোশন, জীবনধারা শেয়ার করলে একেকজন একেকভাবে দেখে, এই ধরেন আমি যদি স্ট্যাটাস দেই "আমার কিছু ভালো লাগছেনা" সাথে সাথে কিছু ফেসবুকার ভাববে এহ এইডা দেখি একটা রাম গাধা!!! আবার ধরেন স্ট্যাটাস দিলাম "আমি অনেক হ্যাপি আজকে" এটা দেখে কিছু লোক ভাববে এহ নিজেরে অনেক কুল প্রমান করতে চাইতাছে ।

অবসরে এই ব্লগ সেই ব্লগে ঘুরাঘুরি করি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম সবজায়গাতেই কেমন জানি একটা অঘোষিত যুদ্ধ চলতাছে :| আস্তিক-নাস্তিক, সরকার-বিরোধি, ছাগু-ভাদা আরো কত কি, মাঝে মাঝে হাসি লাগে মানুষ পারেও শালাররর B-):D:)
ব্লগে কথার যুদ্ধে যদি না পারে দেয় একটা ছাগু বইলা গাইল দিয়া, ছাগুটা মনে হয় রাজাকারগোষ্ঠিদের বলে, এতে করে যে প্রথমেই ছাগু হিসেবে গালিটা পেয়ে যায় তার আর বলার কিছুই থাকেনা, কেউ বর্তমান বাংলাদেশে থেকে নিজেকে রাজাকার মানতে অপমানিত হয় । ব্লগের লেখাগুলো পড়ে মনে হয় সবার দেশপ্রেম আছে, দেশের জন্য তারা সবকিছু করতে পারে, কিন্তু দেশের মানুষকে কেউই ভালোবাসেনা কারন নিজের মতের বাইরে গেলেই তার সেই দেশেপ্রেমের গবেষনাধর্মী লেখার নিচের কমেন্টগুলার গাইল দেখলেই বুঝবেন, এই লোকের দেশপ্রেম হইলেই কি আর না হইলেই কি /:)

যাইহোক মানুষের কাজ কাম না থাকলেই যে ব্লগিং করে তার একটা উদাহরন আমি, তাই বইলা সবাইনাআ এটাতো এখন পেশা-নেশা;)...ওকে ব্লগ নিয়া আর কিছু না লেখি

সকালে যখন গাড়ি দিয়ে আসি কিংবা যখন সন্ধ্যায় বাড়ি ফিরে যাই প্রতিদিন গাড়িতে ঝগড়া দেখবই এটার কোন মিস নাই ! ঐ বেশী লোক উঠাইছস কেন হেল্পার শুয়রের বাচ্চা, ঐ বাসটা কি লোকাল বানাইয়া ফালাইলি নাকি, ওই যারা দাড়াইয়া যাইতাছের তারা ভাড়া দিবেন না । প্রতিপক্ষ যাত্রীদের চিল্লাচিলিঃ বইসা যাইতাছেনতো তাই বুঝেননা, ২০ টাকা দিয়া গাড়ী কিনা ফালাইছে একবারে এহ, আপনারা বুঝি এই সমস্যায় পড়েন নাই ।
বাসায় গেলে টিভিতে দেখি রাজনৈতিক ঝগড়া । মাঝে মাঝে বাপ-মায়ের ঝগড়া...উফফ উফফ সবজায়গায় ঝগড়া ঝগড়X(X(এই দেশ আর ভালো লাগেনা, বিশ্বাস করেন এই দেশে কেউ ভালোবেসে থাকেনা সুযোগ পাইলে সব বিদেশ ভাগবো ;) ...
মাত্র বস আসলো তাই লেখা সংক্ষেপ করলাম, নাহলে অনেক কিছু লিখতাম আউজগা...হোকনা সেটা অগোছালো :D
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১২ বিকাল ৩:২৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×