somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগে নিজেদের দিকে তাকাই

১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
ভারতে গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক ছাত্রীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে বিক্ষোভরত এক ব্যক্তি জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে গত সপ্তাহে মৌন সমাবেশে অংশ নিয়েছিলেন। তাঁর হাতের পোস্টারে লেখা ছিল: ‘আসুন, আগে নিজেদের দিকে তাকাই।’
নয়াদিল্লিতে গত ডিসেম্বরে একটি চলন্ত বাসে ওই গণধর্ষণের ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকে মনে করছেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতীয়দের এখন ‘আত্ম-অনুসন্ধানের’ সময় এসেছে। দেশটিতে অর্থনীতি ও শিক্ষাব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সত্ত্বেও নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি বলে অভিযোগ রয়েছে। বিত্তশালী এবং শিক্ষিত সমাজেও নারী ও তরুণী নিপীড়ন বন্ধ হয়নি। পরিবারের কর্তাব্যক্তিরা ছেলেসন্তান আকাঙ্ক্ষা করায় প্রতিবছর হাজার হাজার নারী গর্ভপাত করাতে বাধ্য হন। গর্ভস্থ সন্তানের লিঙ্গ কী, তা জানতে চিকিৎসক ও নার্সদের ঘুষ দেওয়া হয়। পরিণামে নারী-পুরুষের অনুপাতের ব্যবধান বেড়েই চলেছে।
সেই বাসের চালকসহ ধর্ষণকারীদের চারজন দিল্লির দক্ষিণাঞ্চলের বাসিন্দা ছিলেন। এলাকাটির নাম সংবাদমাধ্যমে আলোচিত হওয়ায় সেখানকার মানুষ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। নিম্নবিত্ত-অধ্যুষিত জায়গাটি এখন যেন ভারতের অন্ধকারাচ্ছন্ন অপরাধজগতের প্রতীকে পরিণত হয়েছে। স্থানীয় লোকজন প্রধানত গ্রাম থেকে এসে দিল্লির বাসিন্দা হয়েছে। বিদ্যুৎ ও পানির সরবরাহ এবং পয়োনিষ্কাশন-ব্যবস্থার বিবেচনায় সেখানে জীবনযাত্রার মান অন্যান্য বস্তি এলাকার তুলনায় ভালো। তবে তাদের সমাজে ধর্ষণের ঘটনা বিরল নয়। নারীর প্রতি স্থানীয় মানুষের দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টি স্পষ্ট।
স্থানীয় এক নারী বলেন, এখানকার সবাই অপরাধী নয়। গম থেকে যখন আটা তৈরি করা হয়, কিছু পোকাও মিশে যেতে পারে।
স্থানীয় ছেলেমেয়েরা সবাই প্রতিদিন বিদ্যালয়ে যায়। তারা নির্ভুল ইংরেজিও বলতে পারে। ধর্ষণবিরোধী মিছিলে সম্প্রতি তারা অংশ নিয়েছে। তারা সেই গণধর্ষণের ঘটনায় জড়িত বলে অভিযুক্তদের চেনে। তবে তারা মনে করে, এলাকার সবাই ও রকম খারাপ নয়। ভারতের শিক্ষিত তরুণ প্রজন্ম আরও উদার ও উন্মুক্ত সমাজব্যবস্থার পক্ষপাতী।
তবে পরিস্থিতি যে একেবারেই পাল্টাচ্ছে না, তা নয়। নারী নির্যাতনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা আগের তুলনায় বেড়েছে।

তথ্যসূত্র-
Click This Link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×