দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বৈধ করতে ছয় মাসের মধ্যে অভিবাসনব্যবস্থার সংস্কার হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কোনো কারণে ছয় মাসের মধ্যে না হলে চলতি বছরের মধ্যেই সংস্কার সম্ভব বলে মনে করেন তিনি। গত বুধবার স্প্যানিস ভাষার টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ওবামা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তাদের বৈধতার সুযোগ দিতে নতুন মেয়াদের ওবামা প্রশাসন অভিবাসনব্যবস্থা সংস্কারের প্রক্রিয়া শুরু করেছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির আটজন সিনেটরের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটি গত সোমবার অভিবাসনব্যবস্থা সংস্কারের পরিকল্পনা প্রকাশ করে।
ওবামা বলেন, ‘অভিবাসনব্যবস্থা সংস্কারের ব্যাপারে আমি আশাবাদী। আমার মনে হয় না, এই সংস্কার করতে মাসের বেশি সময় লাগবে। কোনো কারণে ছয় মাসের মধ্যে না হলে, চলতি বছরের মধ্যেই এটি করা সম্ভব। তবে ব্যক্তিগতভাবে আমি সম্ভব হলে ছয় মাসের মধ্যেই এটি করার পক্ষে।’
অভিবাসনব্যবস্থা সংস্কার নিয়ে গত মঙ্গলবার নেভাডার লাস ভেগাসে একটি হিস্পানিক-প্রধান হাইস্কুলে বক্তব্য দেন ওবামা। সেই বক্তব্যে ওবামা সংস্কার বিষয়ে তাঁর ব্যক্তিগত নীতি তুলে ধরেন। এতে দেখা যায়, সিনেটরদের সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির সংস্কার প্রস্তাবের চেয়ে ওবামার প্রস্তাবে একজন অবৈধ অভিবাসী দ্রুতগতিতে নাগরিকত্ব পেতে পারেন। এর ফলে ধারণা করা হয়, যাচাই-বাছাই করে অবৈধ অভিবাসীদের দ্রুত নাগরিকত্ব দেওয়ার পক্ষে প্রেসিডেন্ট ওবামা।
সিনেটরদের প্রস্তাবে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা কঠোর করার কথা উল্লেখ করা হয়েছে। ওবামা সীমান্তে নিরাপত্তা জোরদারের চেয়ে অবৈধ অভিবাসীদের অতীত ইতিহাস খতিয়ে দেখার পক্ষে। এই বিষয়টি নিয়ে ওবামার সমালোচনা করেছেন ওই বিশেষ কমিটির সিনেটর মার্কো রুবিও। তবে ওবামা নিজের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, মেক্সিকো সীমান্তে নিরাপত্তাব্যবস্থা অনেক আগেই জোরদার করা হয়েছে। গত চার বছরে যে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে, তার আগের ২০ বছরেও সেটা নেওয়া হয়নি।
ওবামা এর আগে সিনেটরদের বিশেষ কমিটির সংস্কার প্রস্তাবকে স্বাগত জানান। সংস্কার প্রস্তাব নিয়ে সিনেটর রুবিও এবং অন্য সাত সিনেটরের সঙ্গে আলোচনায় বসার প্রস্তাবও দিয়েছেন ওবামা। বিশ্লেষকেরা মনে করছেন, সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় সীমান্তে নিরাপত্তা জোরদার বিষয়েই মতৈক্য প্রতিষ্ঠা কঠিন হতে পারে।
এর আগে রিপাবলিকানরা অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার বিপক্ষে থাকলেও এবারের উদ্যোগের সঙ্গে তারাও একমত। যদিও গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে অভিবাসী ভোটের বড় অংশই গেছে ডেমোক্র্যাট ওবামার পক্ষে। বিশ্লেষকেরা বলছেন, ভবিষ্যতের কথা বিবেচনা করেই রিপাবলিকানরা আগের অবস্থান পরিবর্তন করেছে। রয়টার্স ও বিবিসি।
তথ্যসূত্র-
Click This Link
আলোচিত ব্লগ
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন
সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন
গল্প- জ্যাকেট সমাচার

- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন
চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ
বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।