লড়াইটা বেশ জমে উঠেছে। একই সাথে মুক্তি পাচ্ছে শাকিব খান, জিত ও দেবের সিনেমা। এরমধ্যে শাকিব খানের শিকারী এবং জিতের বাদশা, দুই বাংলাতেই মুক্তি পাবার কথা থাকলেও দেবের সিনেমাটি শুধু ওপার বাংলাতেই মুক্তি পাবে।ইতিমধ্যে সিনেমা তিনটির গান ইউটিউবে প্রকাশ করা হয়েছে। ১৬ই জুন ইউটিউবে একই দিনে প্রকাশিত হয় শাকিব খান ও শ্রাবন্তীর হারাবো তোকে এবং জিত ও নুশরাত ফারিয়ার প্রিয়া তেরে বিনা। ঠিক একদিন পর ১৭ তারিখে প্রকাশিত হয় দেবের ডার্লিং গানটি। ভিউয়ার্স রেটিং এর দিক থেকে জিত ও দেব শাকিব খানের চেয়ে অনেক পিছিয়ে। হারাবো তোকের ভিউয়ার্স আজ পর্যন্ত ৩১,৬৮,৮৫৬ ( জাজ মাল্টিমিডিয়া+ এসকে মুভিজ), প্রিয়া তোরে বিনার ১০,৭৪,৭৪৭ ( জাজ মাল্টিমিডিয়া+ এসকে মুভিজ) এবং ডার্লিং এর ৩,১০,৮৫৬ ( ভেঙ্কটেশ ফিল্মস)। তাই বেশ ভালভাবেই দুই বাংলায় রাজ করে চলেছেন ঢালিউড কিং শাকিব খান। ভিডিও টি দেখুনঃ

সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ রাত ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


