মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশের ক্রিকেটের এক অবিস্মরণীয় নাম এবং বিশ্বের কাছে বিস্ময়। নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারের কাছে দেশের হয়ে খেলাটাই সবচেয়ে বড় কথা, নিজের পরিবার বা ব্যাক্তিগত জীবন তার পরে। একটা সময় ছিলো যখন বাংলাদেশ ক্রিকেট দলে ভালো পেসার ছিল না, তখন মাশরাফি ইনজুরি উপেক্ষা করে অনেক ম্যাচ খেলেছেন। যার ফলশ্রুতিতে তার দুই হাঁটুতে অস্ত্রপ্রচার করতে হয়েছে। দুই হাঁটুতে অস্ত্রপ্রচার নিয়ে এখনো খেলে চলেছেন এই কিংবদন্তী শুধুমাত্র দেশের জন্য, দেশের ক্রিকেটের সাফল্যের জন্য। মাশরাফির মত আরেক কিংবদন্তীর নাম শাকিব খান। তাকে বাংলাদেশের চলচিত্রের প্রান বললেও ভুল হবে না। এক সময় বাংলাদেশে অনেক সিনেমা হল ছিলো যা কমতে কমতে আজ প্রায় বিলুপ্তির পথে। সিনেমার অশ্লীলতা অবসারনের পর যখন সুস্থ ধারার চলচিত্র করার মত উল্লেখযোগ্য কোন হিরো ছিলো না, শাকিব খান তখন নিজের বিশ্রাম বা ব্যাক্তিগত জীবনের কথা ভুলে গিয়ে অসংখ্য সিনেমা করেছেন। যে সিনেমাগুলোকে আমাদের এক শ্রেণীর দর্শক বস্তাপচা সিনেমা বলে আখ্যায়িত করেন। একবার ভেবে দেখুনতো শাকিব খান যদি ঐ সময় এতো সিনেমা না করতেন তাহলে সিনেমা না আসার কারনে সিনেমা হলের সংখ্যা কমে গিয়ে আজ কোথায় দাঁড়াতো, আর আমাদের চলচিত্র শিল্পের আজ কি হতো।নিচে ভিডিও টি দেখুন:

সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৬ রাত ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



