ছুঁয়ে দিলে মন বাংলাদেশের একটি অন্যতম আলোচিত চলচ্চিত্র। টেলিভিশন জগতের খ্যাতিমান পরিচালক শিহাব শাহীন পরিচালিত এই সিনেমা মেরিল প্রথমআলো পুরস্কার অর্জন সহ, ব্যাপক প্রশংসিত চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন, আরেফিন শুভ, জাকিয়া বারী মম, মিশা সওদাগর প্রমুখ। একটি চলচ্চিত্রকে হিট করার মত যে সকল উপকরণ থাকা দরকার তার সবই এই চলচ্চিত্রে ছিলো, তবে চলচ্চিত্রটিতে কিছু ভুল চোখে পড়ার মত। যদিও বাংলাদেশে চলচ্চিত্র নিয়ে সমালোচনা সহ্য করার চর্চা খুব একটা নেই, হয়তো অনেকে না বুঝেই আজে বাজে কমেন্ট করবে, তবুও লিখছি কারন আমরা আমাদের চলচ্চিত্রের উন্নতি চাই। সিনেমাটির এক পর্যায়ে আবিরের বন্ধু একটা কনসার্টের প্রোগ্রামের কথা বলে, সেটা হৃদয়পুর খান সাহেব ডিগ্রি কলেজের জন্য কিন্তু কনসার্টের দিন দেখা যায় মঞ্চে লেখা শুধু হৃদয়পুর কলেজ। কোন কলেজের অনুষ্ঠানে কিভাবে কলেজের নামটিই ভুল লেখা হয়। তারপর আবির মঞ্চে গান করছিলো কোন মাইক্রোফোন ছাড়া তাহলে অত দূর থেকে নীলা কিভাবে তার গান শুনতে পেয়ে মঞ্চের সামনে ছুটে আসলেন। আবির তার ব্যান্ড সহ নোয়াখালীর উদ্দেশ্যে বের হয়, পথে অবরোধ হলে তারা রাস্তা পরিবর্তন করে, রাস্তা ভুল হলেও তো নোয়াখালীর আশে পাশে যাবার কথা কিন্তু সিলেট কেন? নীলা আবিরের বন্ধুকে বলে যে সে একজন মেডিকেল স্টুডেন্ট, তবে সে দিনের পর দিন বাসায় থাকে কেন, আর হৃদয়পুরেও তো কোন মেডিকেল কলেজ নেই। যাইহোক বাংলা চলচ্চিত্র যাতে আরো নির্ভুল হয় তারই প্রেক্ষিতে আমার সামান্য একটু প্রয়াস, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। বিস্তারিত দেখতে নিচের ভিডিও টি দেখুনঃ

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



