একদিকে বেকারত্ব অন্যদিকে প্রেমিকাকে খুশি করা, এই দোটানায় অন্ধকার জগতে জড়িয়ে পড়ে গালিব। স্নিগ্ধাকে খুব ভালবাসে গালিব। স্নিগ্ধার স্পর্শ, শরীরের সুগন্ধ সব সময় নেবার জন্য গালিব তার কাছে একটা ব্যবহৃত ওড়না চায়। গালিবের প্রতি স্নিগ্ধার ভালবাসাও সুগভীর হবার কারনে গালিবের পাগলামিকে প্রশ্রয় দেয় সে। গালিব ওড়না পেয়ে খুবই পুলকিত হয়, বার বার গন্ধ নেয়। স্নিগ্ধার জন্মদিনে গালিব তাকে একটা হিরার আংটি উপহার দেয়। স্নিগ্ধা জানতে চায় এত টাকা সে কোথায় পেল, গালিব তার অন্ধকার জীবনের সব কথা খুলে বলে। স্নিগ্ধা আংটি না নিয়ে তাকে সে পথ থেকে ফিরে আসতে বলে, আর যদি সে আলোর পথে ফিরে না এসে তবে তার সাথে ব্রেক আপ করার সিদ্ধান্ত নেয়। গালিব তার ভালবাসা না হারানোর জন্য অন্ধকার জীবন ত্যাগ করতে চায়, তখনই তার দলের হাতেই তাকে প্রাণ দিতে হয়। গালিবের অতৃপ্ত আত্মা তার স্মৃতিময় সব জায়গা থেকে পালিয়ে যেতে চায় কিন্তু সে বার বার তার স্মৃতিতেই ঘোরপাক খায়। তবুও সে পালানোর বিফল চেষ্টা করে। এমনই গল্প নিয়ে শর্টফিল্মটি তৈরী করেছেন তরুণ নির্মাতা তাজিতা তাহরীম।
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন